Thursday, May 14, 2026

TMC in Tripura: ত্রিপুরার প্রচারে দেব-জুন-সায়নী সহ একঝাঁক তারকা

Date:

Share post:

ত্রিপুরায় (Tripura) বিজেপির (BJP) সন্ত্রাস অব্যাহত। তার মধ্যেও জীবন বাজি রেখে ২০টি পুরসভা, কর্পোরেশন ও পঞ্চায়েত নিগমের ভোট প্রচারে তৃণমূল কংগ্রেস প্রার্থীরা। হামলা, মামলা, ভাঙচুর, আগুন, ভয় দেখানো চললেও পুলিশ দলদাসের ভূমিকায়। ফলে কোনও ব্যবস্থাই নেওয়া হচ্ছে না। কিন্তু ত্রিপুরা জুড়ে তৃণমূল কংগ্রেসের (TMC in Tripura) সমর্থন প্রতিদিন বাড়ছে। আর তাতেই ভয় পেয়েছে বিজেপি। মানুষের আশীর্বাদ মাথায় নিয়েই প্রচার চলছে।

আরও পড়ুন-Swami Vivekananda Merit-cum-Means Scholarship: স্বামী বিবেকানন্দ স্কলারশিপ পোর্টালের উদ্বোধন শিক্ষামন্ত্রীর, বিস্তারিত জানুন…

পুরভোটের প্রচারের মেয়াদ আর সাতদিন। ২৫শে ভোট। আর তৃণমূলের পালে ঝড় তুলতে এবার বাংলার তারকারা যাচ্ছেন ত্রিপুরায়। ত্রিপুরায় ভোট প্রচারে যাবেন অভিনেতা-সাংসদ দেব (MP Dev), বিধায়ক সোহম (MLA Soham Chakraborty), জুন মালিয়া (MLA June Malia), যুব তৃণমূল সভানেত্রী সায়নী ঘোষ (Saayoni Ghosh), রাজ্য সম্পাদক সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় (Sayantika Banerjee)। যাবেন মন্ত্রী ফিরহাদ হাকিম (Firhad Hakim), বাবুল সুপ্রিয় (Babul Supriyo)। নিশ্চিতভাবে বলা যায়, তারকা প্রচারে ঝড় উঠবে রাজ্যে। সেই ঝড় ঘূর্ণিঝড়ে পরিণত হবে ২২শে অভিষেক বন্দ্যোপাধ্যায় আগরতলা পৌঁছনোর পর।

আরও পড়ুন-Duare Ration : ”এই মডেল একদিন নোবেল পাবে”, ‘দুয়ারে রেশন’ প্রকল্পের উদ্বোধনে মন্তব্য মমতার

সোমবার মন্ত্রী ইন্দ্রনীল সেন (Indranil Sen)  ও ক্রিকেটার তথা রাজ্যের মন্ত্রী মনোজ তেওয়ারি (Manoj Tiwari) ত্রিপুরা পৌঁছে প্রচার শুরু করে দিয়েছেন। তুলে ধরছেন ত্রিপুরার অনুন্নয়নের ছবি।

Related articles

IPL: আরসিবির বিরুদ্ধে হারেও টিকে নাইটদের প্লে অফের আশা, জানুন সমীকরণ

বড় রান করেও আরসিবির (RCB)কাছে হারতে হয়েছে কলকাতা নাইট রাইডার্সকে(KKR)। যা নাইটদের প্লে অফের স্বপ্নে বড় ধাক্কা। টানা...

বিধানসভায় স্পিকার পদপ্রার্থী বিজেপির রথীন্দ্র, মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ বিধায়কের 

বিপুল সংখ্যাগরিষ্ঠতায় সরকার গঠনের পর এবার পশ্চিমবঙ্গের বিধানসভার স্পিকার (New Speaker of West Bengal Assembly) হিসেবে বিজেপির পরিষদীয়...

বাংলা যেন বুলডোজার রাজ্য না হয়! ভোট পরবর্তী হিংসা মামলায় সওয়াল আইনজীবী মমতার 

মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) বৃহস্পতিবার ব্যক্তিগতভাবে কলকাতা হাই কোর্টে (Kolkata High Court) উপস্থিত হয়ে বাংলাজুড়ে বিজেপির ছড়িয়ে দেওয়া...

উচ্চমাধ্যমিকে জেলাভিত্তিক সাফল্যের শীর্ষে পূর্ব মেদিনীপুর, প্রথম দশে কলকাতাও 

বৃহস্পতিবার সকালে উচ্চমাধ্যমিকের ফল প্রকাশিত (HS Result) হতে দেখা গেল জেলাভিত্তিক পাশের হারে শীর্ষে রয়েছে পূর্ব মেদিনীপুর (East...