Thursday, June 11, 2026

নিউজিল্যান্ড ম‍্যাচের আগে দল নিয়ে কী বার্তা দিলেন রোহিতদের নতুন কোচ রাহুল দ্রাবিড়

Date:

Share post:

বুধবার নিউজিল্যান্ডের ( New Zealand) বিরুদ্ধে প্রথম টি-২০ ( T-20) ম‍্যাচ খেলতে নামছে ভারত (India)। এই ম‍্যাচ থেকেই ভারতের নতুন হ‍েডস‍্যারের ভুমিকায় রাহুল দ্রাবিড় ( Rahul Dravid)। দলের দায়িত্ব নিয়ে রোহিতদের নতুন কোচ বলেন, কোচিং করানোটা একই রকম, তবে দল পাল্টালে কিছু তো পাল্টাবেই। ক্রিকেটারদের সঙ্গে মিশে গিয়ে সেরাটা বার করে আনার চেষ্টা করব।

নিউজিল্যান্ড ম‍্যাচের আগের দিন নতুন অধিনায়ক রোহিত শর্মাকে সঙ্গে নিয়ে দ্রাবিড় বলেন,” কোচিং করানোটা একই রকম, তবে দল পাল্টালে কিছু তো পাল্টাবেই। ক্রিকেটারদের সঙ্গে মিশে গিয়ে সেরাটা বার করে আনার চেষ্টা করব। কোনও এক ধরনের ক্রিকেটকে প্রাধান্য দেওয়া হবে না। আমাদের সামনে টি-২০ বিশ্বকাপ, এক দিনের বিশ্বকাপ এবং টেস্টের বিশ্ব চ্যাম্পিয়নশিপ রয়েছে। আমরা এখনও সিদ্ধান্ত নিইনি আলাদা ধরনের ক্রিকেটে আলাদা দল হবে কি না। কিছু ক্রিকেটার থাকবেনই যাঁরা কোনও এক ধরনের ক্রিকেটে ভাল খেলেন, সেটা সব দেশেই থাকে।”

আরও পড়ুন:Icc: ২০২৪-২০৩১পযর্ন্ত সমস্ত টুর্নামেন্টের আয়োজক ও সাল ঘোষণা করল আইসিসি

Related articles

রোদেলা দুপুরে বৃষ্টি ভিজছে দক্ষিণবঙ্গ, উত্তরে বর্ষার খেলা শুরু! 

বৃহস্পতির দুপুরে কাঠফাটা রোদের দাপট না থাকলেও সূর্যের উজ্জ্বল উপস্থিতির মাঝেই বৃষ্টিস্নাত দক্ষিণবঙ্গের একাধিক জেলা। হাওয়া অফিসের (Weather...

FIFA World Cup: লড়াইয়ে ৪৮ দেশ, ফেভারিটের তালিকায় কারা? দেখুন তালিকা

বৃহস্পতিবার রাত থেকে শুরু হচ্ছে বিশ্ব ফুটবলের সব থেকে বড় উতসব(FIFA World Cup)। আমেরিকা, মেক্সিকো, কানাডা এই তিন...

ঋণের বোঝা না কি অন্য চাপ? ডেলিভারিবয়ের মৃত্যু ঘিরে ধোঁয়াশা

বাবাকে হারানোর পর থেকেই সংসারের সমস্ত দায়িত্ব কাঁধে তুলে নিয়েছিল ২২ বছরের মানব প্যাটেল (Manav Patel)। বিধবা মা...

রাজধানীতে ঠিকানা বদল তৃণমূলের! কোন সাংসদের বাড়িতে হচ্ছে অফিস?

রাজধানীতে ঠিকানা বদল তৃণমূলের(TMC)। দিল্লিতে তৃণমূল কংগ্রেসের (TMC) ২০ রাজেন্দ্র প্রসাদ রোডের বাংলোটি খালি করা হল। বুধবার বাংলো...