Friday, April 3, 2026

Narada Case: নারদাকাণ্ডে অন্তর্বর্তী জামিন ফিরহাদ, মদন, শোভনের

Date:

Share post:

নারদাকাণ্ডে অন্তর্বর্তী জামিন ফিরহাদ হাকিম (Firhad Hakim), মদন মিত্র (Madan Mitra), শোভন চট্টোপাধ্যায়র (Shobhan Chatterjee)। ব্যক্তিগত ২০ হাজার টাকা বন্ডে জামিন পান তাঁরা। তবে, পরবর্তী শুনানি পর্যন্ত দেশের বাইরে যেতে পারবেন তাঁরা। পরের শুনানি ২৮ জানুয়ারি ২০২২। আদালতের তরফে জানানো হয়েছে, পরবর্তী শুনানি না হওয়া পর্যন্ত ED এই মামলায় অভিযুক্ত ৩ জনকে গ্রেফতার করতে পারবে না।

আরও পড়ুন- High Court: এখনই পুরভোটের বিজ্ঞপ্তি জারি নয়, আদালতে জানাল নির্বাচন কমিশন

মঙ্গলবার, আইপিএস মির্জা অন্তর্বর্তী জামিন থাকা সত্ত্বেও আদালতে আসেননি। কেন তাঁর অন্তর্বর্তী জামিন বাতিল করা হবে না? কলকাতার সিটি সেশন কোর্টে সেই প্রশ্ন তোলেন ইডির আইনজীবী।

নারদ মামলায় পয়লা সেপ্টেম্বর এই চারজন-সহ প্রয়াত রাজ্যের প্রাক্তন মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়ের বিরুদ্ধে চার্জশিট দেয় ED। এদিন আদালতে সুব্রত মুখোপাধ্যায়ের  মৃত্যুর খবর আদালতে জানানো হয়।

 

 

Related articles

ভোটার তালিকা নিয়ে সংশয় অব্যাহত, অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

ভোটার তালিকা ঘিরে বিতর্ক এবং সংশয়ের আবহেই অষ্টম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এই তালিকায়...

মালদা-কাণ্ডে NIA তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চিঠি কমিশনের

মালদহের কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় তদন্ত...

পুরানো পদ্ধতিতে ফিরছে না উচ্চ মাধ্যমিক! সেমিস্টার নিয়ে বিভ্রান্তি কাটাল সংসদ

উচ্চ মাধ্যমিকে সেমিস্টার সিস্টেম বন্ধ হয়ে যাওয়া নিয়ে গত কয়েক দিন ধরে তৈরি হওয়া যাবতীয় জল্পনা ও সংশয়...

IPL: হতশ্রী ব্যাটিং, ঘরের মাঠে সানরাইজার্সের বিরুদ্ধে হার নাইটদের

আইপিএলে ইডেনে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে হার কেকেআরের। ৬৫ রানে জিতল সানরাইজার্স। প্রথম ম্যাচে ডুবিয়েছিল বোলিং, এই ম্যাচে ব্যাটিং ব্যর্থতায়...