Saturday, April 4, 2026

Rabi Shashtri: লিজেন্ড লিগে শাস্ত্রী কমিশনার!

Date:

Share post:

টিম ইন্ডিয়ার সদ্য প্রাক্তন কোচ এবার নতুন দায়িত্বে। আগামী বছরের লিজেন্ড ক্রিকেট লিগের কমিশনার হলেন রবি শাস্ত্রী। সোমবার এই খবর ঘোষণা করা হয়েছে।
প্রসঙ্গত, এই টুর্নামেন্টে খেলে থাকেন অবসর নেওয়া ক্রিকেট তারকারা। আগামী বছরের জানুয়ারিতে মধ্যপ্রাচ্যে এই প্রতিযোগিতার আসর বসবে।
এই প্রসঙ্গে শাস্ত্রীর মন্তব্য, ‘‘ক্রিকেটের সঙ্গে যুক্ত থাকতে পেরে দারুণ লাগছে। বিশেষ করে, এই লিগে যখন ক্রিকেটের কিংবদন্তীরা অংশ নিয়ে থাকেন।’’ তিনি আরও বলেন, ‘‘এমন একটা অভিনব উদ্যোগের অংশ হতে পেরে আমি রোমাঞ্চিত। লিজেন্ড লিগের ভবিষ্যৎ অত্যন্ত উজ্জ্বল বলেই মনে করি।’’
এদিকে, ভারতীয় দলের দায়িত্ব ছাড়ার পর থেকেই শাস্ত্রীর ভবিষ্যৎ নিয়ে চর্চা শুরু হয়ে গিয়েছে। জোর জল্পনা, তিনি আইপিএলে কোনও ফ্র্যাঞ্চাইজির কোচ হতে চলেছেন। এই চর্চায় নাম ভেসে উঠছে সদ্য আইপিএলে যুক্ত হওয়া আমেদাবাদ ফ্র্যাঞ্চাইজির নাম। শাস্ত্রী নিজে অবশ্য বলছেন, ‘‘যদি সুযোগ পাই, তাহলে অবশ্যই আইপিএলে কোচিং করাব। কারণ আমি বরাবরই নতুন নতুন চ্যালেঞ্জ নিতে ভালবাসি। এর আগে কখনও আইপিএলে কোচিং করাইনি। তাই এটা আমার কাছে নতুন চ্যালেঞ্জ হবে। সব কিছু ঠিকঠাক থাকলে হয়তো এই ভূমিকাতে আমাকে দেখা যেতেই পারে।’’
একই সঙ্গে পুরনো পেশা ধারাভাষ্য এবং ক্রিকেট বিশেষজ্ঞ হিসেবেও কাজ করতে পারেন বলে জানিয়েছেন শাস্ত্রী।

আরও পড়ুন- ICC: আইসিসি একাদশে জায়গা হল না কোনও ভারতীয় ক্রিকেটারের

তিনি বলেন, ‘‘ক্রিকেট থেকে অবসরের পর ২৩ বছর এই পেশার সঙ্গে জড়িয়ে ছিলাম। তাই ফের পুরনো পেশাতে ফিরে যেতেও কোনও আপত্তি নেই। সত্যি কথা বলতে কী, ভাষ্যকারের ভূমিকা আনার কাছে দারুণ উপভোগ্য ছিল। আমি নিশ্চিত, আবারও সফল হব।’’

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...