Sunday, April 5, 2026

Purvanchal Expressway : দেশের দীর্ঘতম পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ের উদ্বোধনে প্রধানমন্ত্রী 

Date:

Share post:

পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ের (Purvanchal Expresssway) উদ্বোধনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Prime minister Narendra Modi) । উত্তর প্রদেশের (Uttarpradesh) ৩৪১ কিলোমিটার দীর্ঘ ৬ লেনের এক্সপ্রেসওয়ে এটি। লখনউ-এর চৌরসরাই থেকে শুরু হয়ে ৩১ নম্বর জাতীয় মহা সড়কে হায়দরিয়া গ্রামে গিয়ে এক্সপ্রেসওয়ে শেষ হবে। ৬ লেনের এই এক্সপ্রেসওয়েটি ভবিষ্যতে ৮ লেন করা হবে বলে জানা গিয়েছে। এই এক্সপ্রেসওয়েটি তৈরি করতে খরচ পড়েছে প্রায় ২২ হাজার ৫০০ কোটি টাকা। নবনির্মিত এই এক্সপ্রেসওয়ে উত্তর প্রদেশের পূর্বাঞ্চলের একাধিক শহরকে যুক্ত করবে। শহরগুলির হল বারাবাঁকি, আমেথি, অযোধ্যা, সুলতানপুর, আজমগড়, ফৈজাবাদ, আম্বেদকর নগর, মউ এবং গাজিপুর। এর ফলে পশ্চিমে নয়ডা থেকে পূর্বে গাজিপুর পর্যন্ত উত্তর প্রদেশের একাধিক বড় ও ছোট শহরের সঙ্গে দিল্লির যোগাযোগ স্থাপনের সহজ পথ হবে।

প্রধানমন্ত্রী বলেছেন, ‘উত্তর প্রদেশের উন্নয়নের ক্ষেত্রে আজকের দিনটি বিশেষ তাৎপর্যপূর্ণ। উত্তর প্রদেশের আর্থিক ও সামাজিক বিকাশে এই প্রকল্পের বিশেষ ভূমিকা থাকবে।”

Related articles

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...

IPL: বরুণ-নারিনেই আস্থা, গ্রিনের বোলিংয়ের জন্য কেকেআর তাকিয়ে ডনের দেশের দিকেই

আইপিএলের(IPL) প্রথম দু ম্যাচেই হারের মুখ দেখতে হয়েছে কেকেআরকে (KKR)। পেস বোলিংয়ে বৈচিত্র নেই, স্পিন অ্যাটাক নিস্ক্রিয়, রাহানের...

অভিযোগ লীনা-শৈবালের বিরুদ্ধে: তালসারি থানা থেকে বিচারের আশায় প্রিয়াঙ্কা

অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়-এর অস্বাভাবিক মৃত্যুর এক সপ্তাহ পর এবার সরাসরি প্রযোজনা সংস্থার কর্ণধার লীনা গঙ্গোপাধ্যায়-সহ (Leena Ganguly)...

IPL: বাদশার আগমনের দিনেই ভিলেন বৃষ্টি! কেকেআর-পাঞ্জাব ম্যাচ নিয়ে বাড়ছে আশঙ্কা

আইপিএলে (IPL)ঘরের মাঠে প্রথম জয়ের সন্ধানে ইডেনে সোমবার সন্ধ্যায় পাঞ্জাব কিংসের বিরুদ্ধে নামছে কেকেআর(KKR)। নাইট ভক্তদের জন্য বাড়তি...