Thursday, June 25, 2026

Rajkummar-Patralekha: বিয়ে -বউভাত শেষে এবার মধুচন্দ্রিমার পরিকল্পনায় বলিউডের তারকা-দম্পতি রাজকুমার -পত্রলেখা

Date:

Share post:

বিয়ে -বউভাত সব পর্ব শেষ। আপাতত দু-একদিন বিশ্রাম নিয়ে সোজা মধুচন্দ্রিমায় চলে যাবেন রাজকুমার -পত্রলেখা (newly married Rajkummar-Patralekha)। কিন্তু কোথায় যাবেন তা এখনও ঘোষণা করেননি । অর্থাৎ পুরো ব্যাপারটাই সংবাদমাধ্যমের নজর এড়িয়ে সারতে চাইছেন । আসলে রাজকুমার এবং পত্রলেখা” দুজনেই বরাবরই ব্যক্তিগত ঘটনাকে প্রকাশ্যে আনতে চান না। নিজেদের নতুন জীবনের আনন্দ নিজেদের মধ্যে ভাগ করে নিতে চান।

সোমবারই বিবাহ বন্ধনে বাঁধা পড়লেন বলিউডের তারকা যুগল রাজকুমার রাও এবং পত্রলেখা (Rajkummar-Patralekha)। চণ্ডীগড়ে পরিবার ও ঘনিষ্ঠ বন্ধুদের উপস্থিতিতে বিয়ের অনুষ্ঠান সুসম্পন্ন হল। নিমন্ত্রিতদের মধ্যে ছিলেন হরিয়ানার মুখ্যমন্ত্রী মনোহর লাল খট্টরও। নবদম্পতির বৌভাতের প্রথম ছবি প্রকাশ্যে আনলেন হরিয়ানার মুখ্যমন্ত্রী ।

বিয়ের দিন একেবারেই বাঙালি সাজে সেজেছিলেন বঙ্গতনয়া পত্রলেখা পাল। পরনে সব্যসাচী মুখোপাধ্যায় ডিজাইন করা লাল টুকটুকে বেনারসি । হাতে মেহেন্দি নয় আলতা। দু-হাতে শাঁখা-পলা, সোনার চুড়ি চূড়, বালা। মাথার ওড়নায় বাংলায় লেখা- ‘আমার পরাণ ভরা ভালোবাসা আমি তোমায় সমর্পণ করিলাম’। সোমবার সন্ধ্যায় ভাইরাল হয়ে যায় জুটির বিয়ের একগুচ্ছ ছবি। বিয়ের পর সোমবার সন্ধ্যাতেই রাজকুমার-পত্রলেখার প্রথম পর্বের রিসেপশনের অনুষ্ঠান ছিল।

বিয়ের পর রিসেপশনেও সব্যসাচীর পোশাকেই সাজলেন পত্রলেখা। সাদা জমিতে সোনালি সুতোয় ভরা কাজের শাড়ি। সঙ্গে কাশ্মীরি শাল। গলায় চওড়া হিরে-মুক্তো পান্নার হার। সিঁথি ভরা সিঁদুর। আর ঠোঁটে প্রাণখোলা উজ্জ্বল তৃপ্তির হাসি । পত্রলেখার বাঁ দিকে কালো স্যুট আর কালো বো-টাই’তে ধরা দিলেন রাজকুমার রাও।

Related articles

অন্নপূর্ণা ভাণ্ডার ‘সর্বজনীন’ নয়! বিধানসভায় স্পষ্ট স্বীকারোক্তি অর্থমন্ত্রীর

রাজ্য বিধানসভায় বাজেটের জবাবি ভাষণে এক তাৎপর্যপূর্ণ মন্তব্য করলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, নতুন অন্নপূর্ণা...

মূল ষড়যন্ত্রকারী কে? কেতন খুনে ধন্দে পুলিশ

পুণের বিশিষ্ট ব্যবসায়ীর ছেলে কেতন আগারওয়াল (Ketan Agarwal Murder Case) খুনে মূল চক্রী কে, তাই নিয়ে ধন্ধে পুলিশ।...

ঋণমুক্তির কোনো রোডম্যাপ নেই বাজেটে! তোপ শোভনদেবের

রাজ্যের ঋণের বোঝা কমানোর কোনো সুস্পষ্ট রূপরেখা নেই বাজেটে। উল্টে বিরোধী আসনে থাকার সময় যে সব সামাজিক প্রকল্পের...

তারাতলার বিপর্যয়ে দোষী হলে প্রাক্তন মেয়রও গ্রেফতার হোন: দাবি তৃণমূল বিধায়কের

তারাতলার বিপর্যয় নিয়ে বিধানসভায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (CM Suvendu Adhikari) দোষীদের গ্রেফতারের প্রস্তাবকে সমর্থন করলেন তৃণমূল (TMC) বিধায়ক...