Friday, June 5, 2026

Alliance: শরিকি বিদ্রোহ উপেক্ষা করে শিলিগুড়ি সিপিএম জানাল কংগ্রেসের সঙ্গে জোট করে ভোট!

Date:

Share post:

এ কোন বামফ্রন্ট? কংগ্রেসের সঙ্গে জোট নিয়ে ফ্রন্টে যখন শরিকি বিদ্রোহ, তখন শিলিগুড়ি সিপিএম স্পষ্ট জানিয়ে দিচ্ছে তারা পুরভোটে কংগ্রেসের সঙ্গেই জোট করে চলবে! ফলে বামফ্রন্টেই প্রশ্ন উঠেছে, জেলায় জেলায় কী আলাদা বামফ্রন্ট?
শিলিগুড়ি পুরভোটে কংগ্রেসের সঙ্গে জোট করে লড়বে বামেরা। আর এবার জোট হবে নাকি লিখিত! শুধু কংগ্রেসই নয়, বিজেপি এবং তৃণমূল বিরোধী অন্যদের সঙ্গে নিয়েই লড়বে বামেরা। জানিয়ে দিয়েছেন সিপিএম নেতা তথা প্রাক্তন মেয়র অশোক ভট্টাচার্য।
অশোকের দাবি, পুরভোটে জয়ের লক্ষ্যেই লড়াইয়ে নামবেন তাঁরা। প্রার্থী তালিকাতেও থাকবে একাধিক নতুন মুখ। অবিজেপি এবং অতৃণমূল বোর্ড গড়তে মরিয়া বাম শিবির। গত বিধানসভা নির্বাচনে হাতের সঙ্গে জোট গড়ে লড়েও খাতা খুলতে পারেনি কোনও পক্ষই। তবু পুরবোর্ড জিততে মরিয়া দুই শিবির। কংগ্রেস নেতা জীবন মজুমদার। তাঁর দাবি, বামেদের সঙ্গে জোট আমাদের ভাঙেনি। পুরভোটে জোট বেধেই লড়ব। তার আগে একাধিক ইস্যুতে বাম এবং কংগ্রেস তৃণমূল ও বিজেপির বিরুদ্ধে রাস্তায় আন্দোলনে নামবে। এ নিয়ে দার্জিলিংয়ে কংগ্রেস সভাপতি শঙ্কর মালাকারের সঙ্গে সিপিএমের আলোচনা হয়ছে। কংগ্রেসও এবার নতুনদের প্রার্থী করতে জোর দিচ্ছে।
তৃণমূলের জেলা মুখপাত্র বেদব্রত দত্ত জানান, সারা বছরই সাধারণ মানুষের পাশে রয়েছেন তাঁরা। প্রশাসনিক বোর্ডও ভালো কাজ করছে। তাই আলাদা করে ভোট নিয়ে প্রস্তুতির কিছু নেই। এবারে পুরবোর্ড তৃণমূলের দখলে আসবে বলে দাবি তাঁর। ২০০৯ সালে তৃণমূলকে হঠাতে কংগ্রেসকে বাইরে থেকে সমর্থন জানিয়েছিল বামেরা। যা ‘শিলিগুড়ি মডেল’ হিসেবে রাজ্য রাজনীতিতে বহু চর্চিত। এ বার রাজ্যে যাই হোক না কেন জোট অটুট রাখার সিদ্ধান্ত নিয়ে ফেললেন শিলিগুড়ির বাম ও কংগ্রেস নেতৃত্ব! এটা কোথাকার বামফ্রন্ট?


Related articles

সুস্থ জীবনের বার্তা নিয়ে নতুন অভিযানে ওএসএল ডায়াগনস্টিকস

স্বাস্থ্য পরিষেবাকে আরও সহজ, সুলভ ও মানুষের নাগালের মধ্যে নিয়ে আসার লক্ষ্যেই নতুন কর্মসূচির সূচনা করল ওএসএল ডায়াগনস্টিকস...

যন্তর মন্তর অভিযানে প্রস্তুত ককরোচরা: দিল্লি পুলিশের ব্যারিকেডের জবাব হবে ফুলে

শনিবার ভারতের জেন-জি আন্দোলন হচ্ছেই রাজধানী দিল্লির বুকে। একদিকে কত জমায়েত হতে চলেছে, তার কোনও আন্দাজ করতে না...

দিল্লিতে দলীয় নেতৃত্বের সঙ্গে দীর্ঘ বৈঠক শুভেন্দুর, কী নিয়ে আলোচনা? জল্পনা তুঙ্গে

রাজ্যে বিজেপি ক্ষমতায় আসার প্রথম এক মাস মন্ত্রিসভায় ৫জন মন্ত্রী দফতর পেয়েছিলেন। তার তিন সপ্তাহ পর শপথ নিলেন...

সন্দীপনদের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ প্রিয়াঙ্কার, স্বর্ণকমলের ‘কুকথা’য় FIR দায়ের

তৃণমূলের বহিষ্কৃত বিধায়ক সন্দীপন সাহার বাড়ির সামনে এলাকাবাসীর বিক্ষোভে ছিলেন বিজেপি নেত্রী প্রিয়াঙ্কা টিব্রেওয়াল (Priyanka Tibrewal)। বৃহস্পতিবারের ঘটনা...