Saturday, April 4, 2026

বিরাটের রেস্তোরাঁয় ব্রাত্য সমকামীরা, সোশ্যাল মিডিয়ায় সমালোচনার ঝড়

Date:

Share post:

সময়টা ভালো যাচ্ছে বিরাট কোহলির( virat kohli)। মাঠ হোক বা মাঠের বাইরে, বিতর্ক পিছু ছাড়ছে না বিরাটের। ২২ গজে পাশাপাশি এবার মাঠের বাইরেও অপ্রত্যাশিতভাবে বিতর্কে জড়ালেন তিনি।

‘ওয়ান এইট কমিউন’ নামে একটি রেস্তোরাঁ চেনের সঙ্গে যুক্ত বিরাট। দেশের কয়েকটি শহরে এই রেস্তোরাঁর শাখা রয়েছে। আর এই রেস্তোরাঁগুলিতে ঘোষিত সমকামীদের প্রবেশ করার অধিকার নেই। যা প্রকাশ্যে আসতেই শুরু হয়েছে তীব্র বিতর্ক। ঘটনাটি আসলে ঘটেছে পুণে শাখায়। সেখানকার কর্মীরা জানিয়েছেন, এই রেস্তোরাঁতে ঘোষিত সমকামীরা ঢুকতে পারবেন না। এমনই অভিযোগ এনেছে ‘ইয়েস উই এক্সজিস্ট ইন্ডিয়া’ নামে একটি সংগঠন। সোশ্যাল মিডিয়ায় এই সংগঠন বিরাটের রেস্তোরাঁর বিরুদ্ধে তীব্র ক্ষোভ উগরে দিয়েছে। এর পরেই সমালোচনার ঝড় তোলেন নেটিজেনরা।

 

বিরাটের মতো গ্রেট ক্রিকেটার, যিনি সব প্রজন্মের মানুষের কাছে আদর্শ। তাঁর রেস্তোরাঁয় কীভাবে এমন বৈষম্যের ঘটনা ঘটতে পারে, তা নিয়ে প্রশ্ন তুলে সোশ্যাল মিডিয়ায় সরব হয়েছেন বহু মানুষ। কেউ কেউ আবার এই ঘটনাকে দুঃখজনক বলে মন্তব্য করেছেন।

আরও পড়ুন:Icc: ২০২৪-২০৩১পযর্ন্ত সমস্ত টুর্নামেন্টের আয়োজক ও সাল ঘোষণা করল আইসিসি

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...