Sunday, April 5, 2026

India-NewZealand: ভারত-নিউজিল‍্যান্ড টি-২০ সিরিজে বিশ্রাম দেওয়া হল কেন উইলিয়ামসনকে

Date:

Share post:

ভারত-নিউজিল‍্যান্ড ( India- New Zealand) টি-২০( T-20) সিরিজে বিশ্রাম দেওয়া হল কিউয়ি অধিনায়ক কেন উইলিয়ামসন (Kane Williamson)। যার ফলে আসন্ন টি-২০ সিরিজে নিউজিল্যান্ডকে নেতৃত্ব দেবেন টিম সাউদি। টেস্ট সিরিজে যোগ দেবেন উইলিয়ামসন।

এদিন নিউজিল্যান্ডের তরফে একটি বিবৃতিতে জানানো হয়েছে, “পর পর বুধ, শুক্র ও রবিবার ম্যাচ থাকায় উইলিয়ামসনকে বিশ্রাম দেওয়া হয়েছে। তাঁকে বলা হয়েছে জয়পুরে টেস্ট দলের সঙ্গে যোগ দিতে। সেখানেই লাল বলের ক্রিকেটের প্রস্তুতি সারবেন তিনি। উইলিয়ামসনের বদলে টিম সাউদি টি২০ সিরিজে দলকে নেতৃত্ব দেবেন।”

১৭ নভেম্বর থেকে শুরু হচ্ছে টি-২০ সিরিজ। প্রথম ম্যাচটি হবে জয়পুরে। তার পরে রাঁচি ও কলকাতায় হবে বাকি দু’টি ম্যাচ। ২১ নভেম্বর কলকাতায় তৃতীয় টেস্ট ম‍্যাচ। ২৫ নভেম্বর থেকে কানপুরে শুরু হবে প্রথম টেস্ট। দ্বিতীয় টেস্ট হবে মুম্বইয়ে।

এদিকে আসন্ন টি-২০ সিরিজে ভারতীয় দলে বিশ্রাম দেওয়া হয়েছে সদ্য অধিনায়কত্ব ছাড়া বিরাট কোহলিকে। প্রথম টেস্টেও খেলবেন না তিনি। অন্য দিকে টি-২০ সিরিজের নতুন অধিনায়ক রোহিত শর্মাকেও টেস্টে বিশ্রাম দিয়েছে ম্যানেজমেন্ট।

আরও পড়ুন:Weather Forecast:বৃষ্টির জেরে পারদ পতন, হিমেল হাওয়ায় শীতের আমেজ,কবে জাঁকিয়ে পড়বে শীত?

Related articles

IPL: ইডেনে কেকেআরের বিরুদ্ধে প্রীতির দলের তুরুপের তাস নাইট প্রাক্তনী

  সোম সন্ধ্যায় ইডেনে ভীরু-জারা। ঘরের মাঠে দ্বিতীয় ম্যাচে কেকেআরে (KKR)প্রতিপক্ষ পাঞ্জাব কিংস।এই ম্যাচটা যতটা না নাইটদের সঙ্গে পাঞ্জাব...

প্রার্থীদের কথা শুনছে কমিশন! ভোট পরিচালনার নিরপেক্ষতায় প্রশ্ন বিচারপতির

নির্বাচন পরিচালনায় মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের নিরপেক্ষতা নিয়ে একাধিকবার প্রশ্ন তুলেছে বাংলার শাসকদল তৃণমূল কংগ্রেস। এবার নির্বাচন...

হার্মাদরা জার্সি পাল্টে সন্ত্রাস ফেরাতে চাইছে! জামানত জব্দ হবে বহিরাগতদের

বিজেপিকে ভোট দেওয়া মানে পরোক্ষভাবে সিপিএমের হার্মাদদের সমর্থন করা! তাই রায়নার মানুষ আগেও এইসব বহিরাগতদের জামানাত বাজেয়াপ্ত করে...

ভোটার তালিকা থেকে ৮০ লক্ষ নাম উধাও! কমিশনের বিরুদ্ধে ‘ষড়যন্ত্রের’ অভিযোগে সরব গণমঞ্চ

রাজ্য বিধানসভা নির্বাচনের প্রাক্কালে ভোটার তালিকা সংশোধনের প্রক্রিয়া বা ‘সার’ (স্পেশাল ইনটেন্সিভ রিভিশন) নিয়ে বিস্ফোরক অভিযোগ তুলল নাগরিক...