Monday, March 30, 2026

Bengal Weather Forecast : নিম্নচাপ কেটেছে, ঢুকছে উত্তুরে হাওয়া , শীত চলেই এলো বঙ্গে

Date:

Share post:

বঙ্গোপসাগরে নিম্নচাপের (Bay of Bengal) জেরে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে গত কয়েক দিন আকাশ ছিল মেঘলা। কলকাতা সহ বেশ কয়েক জায়গায় বিক্ষিপ্ত ভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টিও হয়েছে। বাতাসে জলীয়বাষ্প ঢুকে গিয়েছিল। ফলে বাধা পাচ্ছিল উত্তুরে হাওয়া । স্যাঁতস্যাঁতে শীতে ঠাণ্ডা আমেজ উধাও হয়ে গেছিল। কিন্তু এখন সে বাধা কেটে গিয়েছে। এই মুহূর্তে আর কোনও নিম্নচাপ নেই । ফলে উত্তুরে হওয়ার প্রবেশপথে কোনো বাধা নেই। ফলে এক ধাক্কায় তাপমাত্রা বেশ খানিকটা নেমে গিয়েছে (Winter season in bengal) । ঠান্ডা বাড়বে। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে এই রকম পরিষ্কার আবহাওয়া থাকলে ঠান্ডা পুরোপুরি পড়তে আর দেরি নেই।

মঙ্গলবার রাত থেকেই কমতে শুরু করেছে তাপমাত্রা। ফলে মহানগরীতে ঠান্ডা অনুভূত হচ্ছে। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে আগামী ২৪ ঘন্টায় আরো কমবে তাপমাত্রা।মঙ্গলবারই আকাশ পরিষ্কার হতে শুরু হয়েছিল। বুধবারও পরিষ্কার মেঘমুক্ত আবহাওয়া থাকবে। ঝলমলে রোদ থাকবে । ফলে ঠান্ডা পড়বে আরো জাঁকিয়ে। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলাগুলিতেই আকাশ পরিষ্কার থাকবে। কলকাতায় ততটা না হলেও জেলাগুলিতে ঠান্ডা পড়বে বেশি।

বুধবার কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ২৯ ডিগ্রি সেলসিয়াস । যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি কম। আগামী ২৪ ঘণ্টায় তা হতে পারে ১৮.৭ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি কম। মঙ্গলবারের তুলনায় বুধবার সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে প্রায় আড়াই ডিগ্রি কম।

Related articles

কেরোসিন এবার মিলবে পেট্রোল পাম্পে: জ্বালানি সংকট মোকাবিলায় সিদ্ধান্ত কেন্দ্রের

জ্বালানি সংকট মোকাবিলায় এবার সাধারণ মানুষের ব্যবহারের কেরোসিনে নতুন ছাড়ের ঘোষণা কেন্দ্রের। পেট্রোলিয়াম মন্ত্রকের (Petroleum and Natural Gas...

শুটিং চলাকালীন দুর্ঘটনা: নায়িকাকে বাঁচাতে গিয়ে তলিয়ে গেলেন রাহুল!

বাংলা মেগাসিরিয়ালের শুটিং করতে গিয়ে না ফেরার দেশে রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়। দুর্ঘটনার পরে ঘটনার আকস্মিকতায় হতবাক হয়ে যান...

নিচুস্তরে পুলিশ-প্রশাসনে রদবদল: কমিশনের বিরুদ্ধে হাইকোর্টে মামলা

ফের একবার সংঘাতে রাজ্য ও নির্বাচন কমিশন। প্রশাসনের শীর্ষ আধিকারিকের পর এবার নিচু স্তরের পুলিশ প্রশাসনের আধিকারিক রদবদলে...

মমতার প্রাণনাশের আশঙ্কা সঠিক: কমিশনের পুলিশ বদলে সরব সপা সাংসদ রামগোপাল

নির্বাচনী আচরণ বিধি লাগু করে রাজ্যে অঘোষিত রাষ্ট্রপতি শাসন জারির পরিবেশ তৈরি করেছে নির্বাচন কমিশন। প্রায় প্রতিদিন রাজ্যে...