Saturday, June 20, 2026

BSF Jurisdiction: শুধু এক্তিয়ার বেড়েছে, আইনশৃঙ্খলায় হস্তক্ষেপে অধিকার নেই: সাফাই বিএসএফের

Date:

Share post:

রাজ্য বিধানসভায় বিএসএফের এক্তিয়ার বৃদ্ধির বিরোধিতায় বিল পাশ হওয়ার পরের দিনই বিষয়টি নিয়ে সাফাই দিতে সাংবাদিক বৈঠক করল সীমান্তরক্ষী বাহিনী। বুধবার, সকালে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিএসএফের এডিজি (ADG) জানান, আইনে বিএসএফের ক্ষমতা খুবই সীমিত। রাজ্যের আইনশৃঙ্খলায় হস্তক্ষেপ করার কোনও অধিকার তাঁদের নেই। এমনকী তারা FIR-ও করতে পারেন না। BSF কোনও তদন্তকারী সংস্থা নয়। তারা শুধুমাত্র তল্লাশি ও বাজেয়াপ্ত করতে পারে। তার বেশি ক্ষমতা তাদের নেই।

আরও  পড়ুন-Mamata Banerjee in Howrah: প্রশাসনিক বৈঠকে হাওড়ায় মুখ্যমন্ত্রী

বাংলায় বিএসএফের এক্তিয়ার বৃদ্ধির বিরোধিতায় শাসকদলের সঙ্গে সহমত বাম-কংগ্রেস (Left-Congress)। এ বিষয়ে মঙ্গলবারই বিধানসভায় বিল পাশ হয়। রাজ্যে শুধুমাত্র বিজেপি এই এক্তিয়ার বৃদ্ধির স্বপক্ষে। কিন্তু এতে যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোয় ধ্বংস বলে মত তৃণমূলের। শাসকদলের এই মতকে সমর্থন করেছে বাম ও কংগ্রেস। এরপরেই বুধবার সকালে সাংবাদিক বৈঠক করে BSF জানাল, বাংলায় তাদের এক্তিয়ার বাড়িয়েছে কেন্দ্র। তারা বিজ্ঞপ্তি জারি করেছে। এতে বিএসএফের শুধু এক্তিয়ার বৃদ্ধি হয়েছে। ক্ষমতা আগের মতোই বহাল থাকবে। একইসঙ্গে বিএসএফের এডিজি জানান, BSF-র সঙ্গে রাজ্য পুলিশের সম্পর্ক বন্ধুত্বপূর্ণ। তাদের সঙ্গে সমন্বয় রেখে তাঁরা কাজ করতে চান।

Related articles

মহারাষ্ট্রে হনুমান মন্দিরের নির্মীয়মাণ ছাদ ধসে বিপর্যয়! পিষ্ট হয়ে মৃত অন্তত ৬, ধ্বংসস্তূপে আটকে বহু 

শনিবার বিকেলে এক মর্মান্তিক দুর্ঘটনার সাক্ষী হল মহারাষ্ট্র। রাজ্যের পারভানি জেলায় একটি হনুমান মন্দিরের নির্মীয়মাণ ছাদ ভেঙে পড়ে...

ফুটপাত শুধু রাস্তার অংশ নয়, নিরাপদে হাঁটা নাগরিকদের মৌলিক অধিকার: সুপ্রিম কোর্ট 

ফুটপাত কেবল পিচ-রাস্তার কোনও বাড়তি অংশ নয়, তা পথচারীদের নিরাপদে পথ চলার জন্য একটি মৌলিক নাগরিক অধিকার। এবার...

তৃণমূলের তহবিলের কত টাকা নিয়ে ভোটে জিতলেন? ব্যাঙ্ক অ্যাকাউন্ট নিয়ে ঋতব্রতকে ধুয়ে দিলেন কুণাল

দলের টাকা নিয়ে ভোটে জিতবেন, আর জেতার পর সেই দলের ব্যাঙ্ক অ্যাকাউন্ট নিয়েই প্রশ্ন তুলবেন! শনিবার তৃণমূলের 'বহিষ্কৃত'...

নিট পরীক্ষা নিয়ে চরম হতাশায় ৩৭ দিনে আত্মঘাতী ১২ পরীক্ষার্থী

"পরীক্ষা এত ভালো হয়েছে যে স্বয়ং ঈশ্বরও আমাকে সফল হওয়া থেকে আটকাতে পারবেন না"— গত ৩ মে নিট...