Saturday, June 20, 2026

মুদ্রা নয়, তবে সম্পদ হিসেবে গন্য হতে পারে ক্রিপ্টোকারেন্সি, চলছে আইনি খসড়া প্রণয়ন

Date:

Share post:

দরজা বন্ধ করার পথে না হাঁটলেও, সরকার(central government) ভারসাম্যমূলক পদক্ষেপ নেওয়া হতে পারে ক্রিপ্টোকারেন্সির(cryptocurrency) জন্য। সে ক্ষেত্রে ক্রিপ্টোকারেন্সিগুলিকে লেনজেন ও পেমেন্টের জন্য মুদ্রা হিসেবে ব্যবহারের অনুমতি না দিলেও শেয়ার, সোনা বা বন্ডের মতো সম্পদ হিসেবে গন্য করা হতে পারে। তবে এখানে বিনিময় ও প্ল্যাটফর্গতভাবে কোম্পানিগুলির সক্রিয় অংশগ্রহণ নিষিদ্ধ করা হতে পারে। ওয়াকিবহাল মহলের সূত্র অনুযায়ী এমনটাই জানা গিয়েছে সংবাদ মাধ্যম সূত্রে।

সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, ক্রিপ্টো সম্পদের বাণিজ্য নিয়ন্ত্রণ সংক্রান্ত পথ প্রশস্ত করতে একটি আইনের খসড়া সরকার চূড়ান্ত করছে। আর এই খসড়া অনুযায়ী পেমেন্ট ও লেনদেনের ক্ষেত্রে ক্রিপ্টোকারেন্সিগুলিকে ভার্চুয়াল মুদ্রা হিসেবে ব্যবহার করার পথ বন্ধ করা হতে পারে। যে বিল তৈরি করা হচ্ছে, তা আগামী দুই থেকে তিন সপ্তাহের মধ্যেই কেন্দ্রীয় মন্ত্রিসভার বিবেচনার জন্য পেশ করা হতে পারে। সংসদের শীতকালীন অধিবেশনেই পেশ হবে এই বিল।

আরও পড়ুন:Mamata Banerjee in Howrah: প্রশাসনিক বৈঠকে হাওড়ায় মুখ্যমন্ত্রী

সরকার সূত্রের খবর, সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্চ বোর্ড অফ ইন্ডিয়া (সেবি)-কে এক্ষেত্রে নিয়ন্ত্রক সংস্থা হিসেবে দায়িত্ব দেওয়া হবে। উল্লেখ্য, ক্রিপ্টোকারেন্সি নিয়ে অর্থমন্ত্রক সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে আলোচনা হয়েছিল। গত সোমবার এ ব্যাপারে আলোচনা হয়েছিল। স্থায়ী সমিতির চেয়ারম্যান জয়ন্ত সিনহার সভাপতিত্বে ওই বৈঠকে অধিকাংশ সদস্য সহমত হয়েছিলেন যে, ক্রিপ্টোকারেন্সির ওপর নিষেধাজ্ঞা আরোপ করা যায় না, কিন্তু নিয়ন্ত্রণের প্রয়োজন রয়েছে।

 

Related articles

ছাত্রকে শাসন করায় শিক্ষকের বিরুদ্ধে মামলা, জামিন পেতেই ফুল-মালায় মাস্টারমশাইকে বরণ

ছাত্র স্কুলে সঠিক আচরণ না করাই শিক্ষক তাঁকে শাসন করেছিলেন। এতেই ক্ষুব্ধ পড়ুয়ার বাড়ির লোকেরা মামলা দায়ের করেন...

ইংল্যান্ড সিরিজেও নেই হার্দিক! কোহলির ফিটনেস নিয়েও প্রশ্ন

চোটের সমস্যা যেন পিছু ছাড়ছে না ভারতীয় দলকে। চোটের জন্য আফগানিস্তানের বিরুদ্ধে একদিনের(ODI) সিরিজ থেকে আগেই ছিটকে গিয়েছেন...

পশ্চিমবঙ্গ দিবস-শ্যামাপ্রসাদ ভূমিকা রাখা হোক পাঠ্যবইয়ে: দাবি সুকান্তর, আর্জি আরও ২ মন্ত্রীর

কেন ২০ জুন পশ্চিমবঙ্গ দিবস? শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের (Shyamaprasad Mukharjee) ভূমিকা কী? এ বিষয় নিয়ে একটা চ্যাপ্টার পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত...

সোশ্যাল মিডিয়ায় ‘একেন বাবু’র রাজনৈতিক পোস্ট! সতর্ক করলেন অনির্বাণ 

তারকাদের নাম ছবি ব্যবহার করে সোশ্যাল মিডিয়ায় ভুয়ো অ্যাকাউন্ট নতুন কিছু নয়। এবার সেই তালিকায় জুড়ে গেল অনির্বাণ...