Saturday, April 4, 2026

বিজেপির বিরুদ্ধে লড়াইয়ে ব্যর্থ, গোয়া কংগ্রেসকে তুলোধনা করলেন ফালেরিও

Date:

Share post:

“কংগ্রেস দলটা বিধায়ক বেচার হোলসেলার৷ বিজেপির কাছে অন্তত ১৬ জন বিধায়ককে কংগ্রেস বিক্রি করেছে। গোয়ার(Goa) মানুষ কংগ্রেসকে(Congress) ভোট দিয়েছিল। বিজেপির(BJP) বিরুদ্ধে ভোট দিয়েছিল। কিন্তু গোয়ার মানুষের সঙ্গে প্রতারণা করেছে কংগ্রেস। এখন ওরা নীতিকথা শেখাচ্ছে। ভোট সামনে আবার মাঠে নেমে পড়েছে। ওদের কোনও অধিকার নেই গোয়াবাসীর কাছে ভোট চাওয়ার।” ঠিক এই ভাষাতেই কংগ্ৰেসকে তুলোধনা করলেন লুই জিনহ ফালেরিও(luizinho faleiro)।

বাংলা থেকে রাজ্যসভার জন্য মনোনয়ন পেশ করেছেন ফালেরিও। রাজ্যসভার আসনে তাঁর জয় পুরোপুরি নিশ্চিত। এহেন পরিস্থিতির মাঝে বৃহস্পতিবার গোয়ায় আত্মবিশ্বাসী ফালেরিও সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বলেন, সংসদে গিয়ে তিনি গোয়ার মানুষদের দুর্দশার কথা তুলে ধরবেন। বিজেপির সরকার গোয়ার জন্য যে আসলে কিছুই করেনি তাও জানাবেন দেশবাসীকে। রাজ্যসভার সাংসদ পদ যে তাঁর কাছে রিটায়ারমেন্ট বেনিফিট নয় তাও জোর গলায় জানিয়েছেন ফালেরিও। তৃণমূল কংগ্রেস কেন গোয়ায় আসছে তা নিয়ে অনেকে অনেক কিছু বলছে। ফালেরিও বলেন, তৃণমূল কংগ্রেস গোয়ায় ভোট ভাগ করতে নয় গোয়ার মানুষের অধিকারের জন্য লড়াই করবে। জিতবে। সংসদেও এই অধিকারের কথা বলবে তৃণমূল কংগ্রেসের সব সাংসদরাই। আমি এখন আর একা নই। দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দোপাধ্যায়ের নেতৃত্বে গোয়ায় তৃণমূল কংগ্রেসের সরকার তৈরি হবে। এদিন গোয়ার পানাজীর দলীয় দফতরে এভাবেই আক্রমণাত্মক ছিলেন দলের সর্বভারতীয় সহ সভাপতি লুই জিনহ ফালেরিও।

আরও পড়ুন:মণিপুর হামলায় জড়িত দুই জঙ্গি গ্রেফতার, জেরায় উঠে এল চাঞ্চল্যকর তথ্য

অন্যদিকে এদিন তৃণমূল নেতা লিয়েন্ডার পেজ গোয়ার মাপুসা মার্কেটে গিয়ে স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন। তাদের অভাব অভিযোগের কথা শোনেন। পাশাপাশি এদিন গোয়ার প্রখ্যাত ব্যবসায়ী উলবোর ফ্রেডরিক টিকলো যোগ দেন তৃণমূল কংগ্রেসে। লুই জিনহ ফালেরিও হাত থেকে দলীয় পতাকা গ্রহণ করেন তিনি।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্ট ফোরাম,শনিতে এফআইআরের সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...