Wednesday, June 24, 2026

Mahatma Gandhi-kangana Ranaut : মহাত্মাকে নিয়ে বিতর্কিত মন্তব্য করে মহারাষ্ট্রের মন্ত্রীর অশালীন কটাক্ষের শিকার কঙ্গনা

Date:

Share post:

মহাত্মা গান্ধীকে (Mahatma Gandhi-kangana Ranaut ) নিয়ে দু’দিন আগেই বিতর্কিত মন্তব্য করেছিলেন সদ্য পদ্মশ্রী প্রাপ্ত অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত (Kangana Ranaut)।  আর এবার সেই মন্তব্যের পরিপ্রেক্ষিতেই মহারাষ্ট্রের মন্ত্রীর অশালীন কটাক্ষের শিকার হলেন কঙ্গনা।

মহারাষ্ট্রের মন্ত্রী (Maharashtra Minister) এবং কংগ্রেস নেতা বিজয় ওয়াদেত্তিয়ার (Vijay Wadettiwar) বলেছেন “কোনও নাচনেওয়ালি যদি গান্ধীজিকে নিয়ে কোনও মন্তব্য করে, তবে তার কোনও উত্তর দেওয়ার কোনও প্রয়োজন আছে বলে আমি মনে করি না।” মন্ত্রী আরও বলেন,”আপনি যদি সূর্যের দিকে লক্ষ্য করে থুতু ফেলেন তবে তা আপনার মুখে এসেই পড়বে। কোথায় মহাত্মা গান্ধী আর কোথায় কঙ্গনা রানাওয়াত।”

অভিনেত্রী কঙ্গনা বলেছিলেন, “নেতাজি সুভাষচন্দ্র বসু (Netaji Subhas Chandra Bose) ও ভগৎ সিং (Bhagat Singh) গান্ধীজির থেকে কোনও সমর্থন পাননি। অহিংসার মাধ্যমে স্বাধীনতা আদায়ের বিষয়টি আদতে ভুয়ো ছিল। সেটা আসলে স্বাধীনতার নামে ভিক্ষা।” এই ‘ভিক্ষা’ শব্দটি নিয়ে এরপর দেশ জুড়ে প্রবল সমালোচনা ও নিন্দার ঝড় ওঠে।

Related articles

FIFA World Cup: ফাইভস্টার পারফরম্যান্স পর্তুগালের, জোড়া গোলে রেকর্ড পর্তুগালের

বিশ্বকাপে (FIFA World Cup) পর্তুগালের ৫ স্টার পারফরম্যান্স! উজবেকিস্তানেক ৫-০ গোলে হারাল পর্তুগিজরা। অল্পের জন্য হ্যাটট্রিক হলনা রোনাল্ডোর(Cristiano...

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...