Friday, April 3, 2026

Mamata Bandopadhyay: রাজ্যে চালু হবে মৎস্যজীবী ক্রেডিট কার্ড, নয়াচরে মৎস্য হাব: ঘোষণা মুখ্যমন্ত্রীর

Date:

Share post:

কৃষকদের মতো মৎস্যজীবীদের পাশেও মুখ্যমন্ত্রী কিষান ক্রেডিট কার্ডের (Credit Card) ধাঁচে এবার রাজ্যে চালু হবে মৎস্যজীবী ক্রেডিট কার্ড। বৃহস্পতিবার, হাওড়ায় (Howrah) প্রশাসনিক বৈঠক থেকে ঘোষণা করলেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Bandopadhyay)। এতে কৃষকদের মতোই মৎস্যজীবীরা সহজ কিস্তিতে ঋণ পাবেন। এর পাশাপাশি নয়াচরে মৎস্য হাব তৈরির পরিকল্পনার কথা জানান মুখ্যমন্ত্রী। ল্যান্ড ম্যাপের মতো রাজ্যে খালের ম্যাপ তৈরি নির্দেশও দেন তিনি।

বাংলা নদীমাতৃক রাজ্য। হাওড়াতেও প্রচুর নদী-খাল রয়েছে। মাছ চাষ হয়। পাশাপাশি, হাওড়ায় রয়েছে বিশাল মাছের আড়ৎ। পাশের জেলা পূর্ব মেদিনীপুর মাছ চাষে সমৃদ্ধ। এই পরিস্থিতিতে সেখানকার মৎস্যজীবীদের জন্য উন্নয়নমূলক প্রকল্পের সিদ্ধান্ত নিয়েছেন মুখ্যমন্ত্রী। এদিন বৈঠকে মুখ্যমন্ত্রী জানান, কৃষকদের জন্য ক্রেডিট কার্ড থাকলেও, মৎস্যজীবীদের কাজটা আলাদা। সুতরাং তাঁদের চাহিদাকে গুরুত্ব দিতে আলাদা মৎস্যজীবী ক্রেডিট কার্ড হওয়া অত্যন্ত জরুরি। কিষান ক্রেডিট কার্ডের মতোই এই ক্রেডিট কার্ডের সুবিধা পাবেন মৎস্যজীবীরা।

একই সঙ্গে মুখ্যমন্ত্রী জানান, নয়াচরে মাছ চাষ অত্যন্ত ভালো হতে পারে। এই কারণেই সেখানে একটি মৎস্য হাব গড়ে তোলার পরিকল্পনার কথা এদিন প্রশাসনিক বৈঠক থেকে জানান মমতা। মুখ্যমন্ত্রীর ঘোষণা খুশি রাজ্যের মৎস্যজীবীরা।

আরও পড়ুন:Bangladesh: তিন মাসের জন্য রাতে ৮ ঘণ্টা বন্ধ থাকবে ঢাকা বিমানবন্দর

 

Related articles

ভোটার তালিকা নিয়ে সংশয় অব্যাহত, অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

ভোটার তালিকা ঘিরে বিতর্ক এবং সংশয়ের আবহেই অষ্টম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এই তালিকায়...

মালদা-কাণ্ডে NIA তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চিঠি কমিশনের

মালদহের কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় তদন্ত...

পুরানো পদ্ধতিতে ফিরছে না উচ্চ মাধ্যমিক! সেমিস্টার নিয়ে বিভ্রান্তি কাটাল সংসদ

উচ্চ মাধ্যমিকে সেমিস্টার সিস্টেম বন্ধ হয়ে যাওয়া নিয়ে গত কয়েক দিন ধরে তৈরি হওয়া যাবতীয় জল্পনা ও সংশয়...

IPL: হতশ্রী ব্যাটিং, ঘরের মাঠে সানরাইজার্সের বিরুদ্ধে হার নাইটদের

আইপিএলে ইডেনে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে হার কেকেআরের। ৬৫ রানে জিতল সানরাইজার্স। প্রথম ম্যাচে ডুবিয়েছিল বোলিং, এই ম্যাচে ব্যাটিং ব্যর্থতায়...