Friday, June 26, 2026

ইডেন ম‍্যাচের রাতে মিলবে মেট্রো এবং রেল পরিষেবা

Date:

Share post:

আগামী ২১ নভেম্বর ইডেন গার্ডেন্সে (Eden Gardens) আয়োজিত হতে চলেছে ভারত-নিউজিল‍্যান্ড ( india-New Zealand) টি-২০ ( T-20) সিরিজের তৃতীয় ম‍্যাচ। সেই ম‍্যাচের জন‍্য রাতেও মিলতে চলেছে মেট্রো এবং রেলের পরিষেবা।

বৃহস্পতিবার মেট্রো রেল কর্তৃপক্ষের পক্ষ থেকে এক বিবৃতি জারি করা হয়েছে। সেখানে বলা হয়েছে, ২১ তারিখ ভারত- নিউজিল্যান্ড ম‍্যাচের দিন রাত সাড়ে ১০টায় এসপ্ল্যানেড থেকে কবি সুভাষ এবং এসপ্ল্যানেড থেকে দক্ষিণেশ্বরে যাওয়ার দু’টি অতিরিক্ত মেট্রো চলবে। তবে এক্ষেত্রে যাত্রীদের যাতায়াতের জন্য স্মার্ট কার্ডই ব্যবহার করতে হবে। এছাড়াও দক্ষিণ পূর্ব রেল এবং পূর্ব রেলের তরফেও বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। ১০টা ২৫ মিনিটের বদলে ওইদিন হাওড়া-পাঁশকুড়া লোকাল ছাড়বে ১০টা ৪৫ মিনিটে।

দু’বছর পর আবারও ভারত-নিউজিল‍্যান্ড ম‍্যাচের হাত ধরে ইডেনে ফিরছে আন্তর্জাতিক ম‍্যাচ। ম‍‍্যাচ দেখে বাড়ি ফেরার পথে যেন দর্শকদের অসুবিধা না হয়, সেই জন‍্যই এই ব‍্যবস্থা মেট্রো রেল  কতৃপক্ষের।

আরও পড়ুন:India-New Zealand:  ভারত-নিউজিল‍্যান্ড ম্যাচের আগে ইডেন বেল বাজাবেন সৌরভ গঙ্গোপাধ্যায়

 

Related articles

শহিদ দিবসের কর্মসূচি ঘোষণা, কংগ্রেসের নিশানায় মনীশ গুপ্ত

বিগত কয়েক দশকে ২১ জুলাই ধর্মতলায় শহিদ তপর্ণ ছিল তৃণমূল কংগ্রেসের শক্তি প্রর্দশনের মঞ্চ। কংগ্রেস পৃথকভাবে মহাজাতি সদনে...

অন্যায়ের সঙ্গে কোনও আপস নয়, স্পষ্ট বার্তা মমতার

অন্যায়ের বিরুদ্ধে আপস না করে প্রতিবাদের বার্তা দিলেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banarjee)ও তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা...

‘ল্যান্ড-লাভ জিহাদ’ রুখতে কঠিন পরিকল্পনার কথা শোনালেন মুখ্যমন্ত্রী

চৈতন্যদেব, নেতাজি, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মাটিতে রাষ্ট্রবিরোধীদের কোনও জায়গা নেই। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের এক দেশ, এক প্রধান, এক বিধান, এক...

UCC-র মাধ্যমে রাজ্যে মেরুকরণের প্রচেষ্টা বিজেপির! বিরোধিতায় সরব তৃণমূল

আগামী সোমবার রাজ্য বিধানসভার অধিবেশনে অভিন্ন দেওয়ানি বিধি (ইউনিফর্ম সিভিল কোড বা UCC) সংক্রান্ত বিল পেশ হবে। বিধানসভা...