Tuesday, June 23, 2026

Salman Khan-Corona Vaccine : অনিচ্ছুক মুসলিমদের করোনা টিকায় উৎসাহ দিতে সলমনের সাহায্য চাইল মহারাষ্ট্র সরকার

Date:

Share post:

করোনার প্রকোপ (Corona Virus) থেকে এখনও নিস্তার পায়নি দেশ। রেহাই পায়নি মহারাষ্ট্রও (Maharastra) । এখনো সে রাজ্যে বহু মানুষ করোনা সংক্রামিত এর থেকে নিষ্কৃতি একমাত্র উপায় টিকাকরণ (Vaccination) । কিন্তু বাস্তবে দেখা গিয়েছে মহারাষ্ট্রের বহু মুসলিম পরিবার করোনা টিকা নিতে অনিচ্ছুক । আর এতেই প্রবল আশঙ্কিত মহারাষ্ট্র সরকার । মহারাষ্ট্রের স্বাস্থ্যমন্ত্রী রাজেশ তোপে তাই এবার বলিউড অভিনেতা সলমান খানের (Salman khan) শরণাপন্ন হয়েছেন।

মন্ত্রী জানিয়েছেন, ‘মুসলিম সংখ্যাধিক্য এলাকাগুলিতে বহু জনের মধ্যেই টিকা নেওয়ায় অনীহা দেখা দিয়েছে। এই কারণেই মহারাষ্ট্র সরকার সলমন খানের (Salman Khan) সাহায্য নিতে চায়। কারণ সাধারণ মানুষের মধ্যে চলচ্চিত্রের তারকাদের গ্রহণযোগ্যতা অনেক বেশি । তাই তারা কোনো আবেদন করলে তা সহজে প্রত্যাখ্যাত হয় না । এই কারণে অনিচ্ছুক মুসলিমদের করোনা টিকাকরণে উৎসাহ দিতে সলমান খানের দ্বারস্থ হল মহারাষ্ট্র সরকার।

 

জনিয়েছেন, ‘করোনা টিকা নিয়ে এখনও মহারাষ্ট্রের মুসলিম সম্প্রদায়ের একাংশের মধ্য়ে অনীহা রয়েছে। এই পরিস্থিতি ঠিক করতে হবে আগে।’

Related articles

২৪ ঘণ্টা খোলা থাকবে দোকান-অফিস, রাজস্ব ও কর্মসংস্থান বাড়াতে বড় পদক্ষেপ রাজ্যের

রাজ্যের রাজস্ব বৃদ্ধি ও বাণিজ্যের পরিবেশ বদলাতে বড় উদ্যোগ নিল নতুন সরকার। এবার থেকে পশ্চিমবঙ্গে ২৪ ঘণ্টা দোকান,...

শৃঙ্খলাভঙ্গের অভিযোগ! ফিরহাদ-অরূপদের শোকজ করল তৃণমূল কংগ্রেস 

দলের শৃঙ্খলাভঙ্গ এবং দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়ের মতো প্রথম সারির...

অন্নপূর্ণা যোজনায় কাটছাঁট বাজেটে, অর্ধেকেরও বেশি উপভোক্তা বাদ পড়ার আশঙ্কা 

রাজ্য সরকারের পেশ করা নতুন বাজেটে অন্নপূর্ণা যোজনার বরাদ্দ ঘিরে দানা বেঁধেছে তীব্র বিতর্ক। নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের ঢাকঢোল...

পরিকাঠামো উন্নয়নের নামে ভাঁওতা? গঙ্গাসাগর সেতুতে ‘টোকেন’ বরাদ্দ, বিমানবন্দরেও যৎসামান্য! 

বিরাট ঘোষণা, বড় বড় প্রতিশ্রুতি, কিন্তু বরাদ্দের খাতায় চোখ রাখলেই ধরা পড়ছে অন্য ছবি। বিজেপি সরকারের প্রথম বাজেটে...