Saturday, April 4, 2026

তাণ্ডব উপেক্ষা করে দিনভর ত্রিপুরায় পুরভোটের প্রচার তৃণমূলের

Date:

Share post:

ত্রিপুরায়(Tripura) বিজেপির(BJP) তান্ডব উপেক্ষা করেই দিনভর জারি রইল পুরভোটের প্রচার। আগরতলা, তেলিয়ামুড়া, আমবাসা, অমরপুর সব জায়গাতেই সকাল থেকে জোর কদমে প্রচার চলল। দলের পতাকা নিয়ে প্রচার করতে গিয়েই বিজেপির হামলার শিকার হয়েছেন বেশ কয়েকজন প্রার্থী৷ তাও তাঁরা পিছু হঠেননি তৃণমূলের(TMC) কর্মী-সমর্থকরা।

তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে অল আউট অ্যাকশনে নামার নির্দেশ এসেছে বিজেপির ওপরতলা থেকে। তাই বিজেপির গুন্ডারা কাউকে রেয়াত করছে না। প্রচারে বাধা দিতে পুলিশ প্রশাসনকে দিয়ে সভা বাতিল করছে একের পর এক জায়গায়। বৃহস্পতিবার তেলিয়ামুড়া ও আমবাসায় প্রচারসভায় যোগ দেওয়ার কথা ছিল তৃণমূল যুবনেত্রী সায়নী ঘোষ ও সম্পাদক সায়ন্তিকা বন্দোপাধ্যায়, জুন মালিয়া, অর্পিতা ঘোষদের শেষ মূহুর্তে সেই সব সভার অনুমতি বাতিল করে প্রশাসন। কোনও কারন না দেখিয়েই। ত্রিপুরায় দলের নেতা আশিসলাল সিং জানান, পুলিশ একটার পর একটা সভা বাতিল করছে। বাধ্য হয়ে দলীয় প্রার্থীদের নিয়ে শুধু ডোর টু ডোর করছি।

আরও পড়ুন:লাগাতার হামলা: ত্রিপুরা সরকারের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আদালত অবমাননার মামলা তৃণমূলের

দলের স্টিয়ারিং কমিটির আহ্বায়ক সুবল ভৌমিক সাংবাদিক সম্মেলনে অভিযোগ করেন, ২০ থেকে ২৫ নভেম্বর ত্রিপুরায় কোনও হোটেল বুকিং নিচ্ছে না। বলে দেওয়া হচ্ছে রুম খালি নেই। কারন ভোটের সময় উত্তরপ্রদেশ, আসাম থেকে লোক নিয়ে এসে এই সব হোটেলে রাখা হবে৷ ভোট লুঠ করার জন্য এদের আনা হচ্ছে। ত্রিপুরার মানুষ এর জবাব দেবে।

অর্পিতা ঘোষ বলেন, সকাল থেকে হোটেলে বসে খবর পাচ্ছি আমাদের একটার পর একটা সভা বাতিল হচ্ছে। এটা কি ভারতবর্ষের কোনও রাজ্যে আছি নাকি জঙ্গলে আছি বুঝতে পারছি না।

এসবের মধ্যেও তৃণমূল কংগ্রেসে যোগদান অব্যাহত রইল। বৃহস্পতিবার সকালে অমরপুরে সাংসদ সুস্মিতা দেব ও সুবল ভৌমিকের হাত ধরে ৬৭ টি পরিবার যোগ দিলেন তৃনমূল কংগ্রেসে। এরপর দলীয় প্রার্থীদের সমর্থনে সুস্মিতা দেবের নেতৃত্বে হল বিশাল মিছিলও।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...