Monday, April 6, 2026

Weather Forecast:ফের নিম্নচাপের জের, সপ্তাহান্তে বৃষ্টির সম্ভাবনা, কবে জাঁকিয়ে পড়বে শীত?

Date:

Share post:

কেটেছে নিম্নচাপের জের। রাজ্যজুড়ে এখন হেমন্তের আবহাওয়া। রোদ ঝলমলে পরিষ্কার আকাশের পাশাপাশি হেমন্তের হিমেল হাওয়ায় এক মনোরম আবহাওয়া রাজ্যে। তবে আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আর মাত্র কয়েকদিন পর থেকেই উত্তুরে হাওয়ায় বাঁধা দেবে পশ্চিমী ঝঞ্ঝা। নিম্নচাপের পরোক্ষ জেরে পুবালি হাওয়ার দাপট বাড়বে। শুক্রবার থেকেই ফের রাজ্যে জলীয় বাষ্প ঢুকবে।। ফলে সপ্তাহান্তে ফের আবহাওয়ার পরিবর্তন হবে।

আরও পড়ুন:Ranaghat: হাওড়ায় দু:স্থদের মধ্যে শীতবস্ত্র ও খাদ্য সামগ্রী বিতরণ করল রানাঘাটের ‘পথ চলা’

আলিপুর আবহাওয়া সূত্রের খবর, বঙ্গোপসাগরে একটি এবং আরব সাগরে আরও একটি নিম্নচাপ রয়েছে। দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরের নিম্নচাপ ক্রমশ পশ্চিম দিকে এগিয়ে পশ্চিম মধ্য ও দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থান করবে। ফলে সপ্তাহান্তে ফের বৃষ্টির ভ্রুকুটিও রয়েছে।  তার জেরে আবার বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি প্রচুর পরিমাণে জলীয়বাষ্প ঢুকতে পারে রাজ্যে। তার ফলে বাধা পাবে শীত। জাঁকিয়ে শীত পড়তে ১৫ ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা করতে হবে রাজ্যবাসীকে।আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গে। আগামী তিন-চার দিনে স্বাভাবিক এর নিচেই থাকবে রাতের তাপমাত্রা। সর্বনিম্ন তাপমাত্রা কমে যাওয়ায় রাতে ও সকালের দিকে হালকা শীতের আমেজ পাবে দক্ষিণবঙ্গ।

উত্তরবঙ্গেও আগামী কয়েকদিন বৃষ্টির সম্ভাবনা না থাকলেও রাতের তাপমাত্রা কমায় শীত শীত ভাব অনুভূত হবে। সেইসঙ্গে থাকবে কুয়াশার দাপটও। আজ কলকাতা ও তার পার্শ্ববর্তী এলাকায় আকাশ আংশিক মেঘলা থাকবে। দিনের সর্বাধিক তাপমাত্রা থাকবে ২৯.৫ ডিগ্রি সেলসিয়াস। দিনের সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ১৮.২ ডিগ্রি সেলসিয়াস।

Related articles

গান্ধীমূর্তিতে শ্রদ্ধা জানিয়ে মনোনয়ন পেশ: ঘরের ছেলে কুণালের জন্য বিপুল উন্মাদনা জনতার

নির্বাচনের দিন যত এগিয়ে আসছে সব দলীয় প্রার্থীদের মনোনয়নের প্রক্রিয়াও তত দ্রুত হচ্ছে। সোমবারই প্রথম দফার নির্বাচনের মনোনয়ন...

মুর্শিদাবাদে বিজেপির ৩ এজেন্সি কাজ করছে: একতিরে কমিশন-অধীর-মিমকে নিশানা অভিষেকের

মুর্শিদাবাদে বিজেপির ৩ এজেন্সি কাজ করছে। সোমবার, জলঙ্গীর সাদিখাঁরদিয়াড় বিদ্যানিকেতন গ্রাউন্ডের জনসভায় থেকে একতিরে নির্বাচন কমিশন, কংগ্রেস (Congress)...

IPL: হারের হ্যাটট্রিক, লজ্জার নয়া রেকর্ড, ফিকে হচ্ছে সিএসকের দাপট!

আইপিএলের(IPL) শুরুতেই হারের হ্যাটট্রিক। লজ্জার রেকর্ড ধোনিহীন চেন্নাই সুপার কিংসের(CSK)। পাঁচবারের আইপিএল চ্যাম্পিয়ন সিএসকের(CSK) দাপট কি ক্রমশ ফিকে...

দলনেত্রীর কড়া বার্তার পরেই প্রার্থীপদ প্রত্যাহার মনিরুলের

মুর্শিদাবাদের সামশেরগঞ্জে তৃণমূল কংগ্রেসের নির্বাচনী জনসভা থেকে মনিরুল ইসলামকে সাসপেনশনের হুঁশিয়ারি দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banarjee)। এর ২৪ ঘণ্টার...