Monday, April 6, 2026

Bob Biswas: বব বিশ্বাস আবারও পর্দায়!! প্রকাশ্যে অভিষেকের নতুন ‘লুক’

Date:

Share post:

বব বিশ্বাস (Bob Biswas) আবারও ফিরছেন পর্দায়। অভিষেক বচ্চনের (Abhishek Bachhan) মাধ্যমে। আপামর বাঙালি তথা ভারতবাসীর কাছে এর আগে ‘কহানি’ (Kahaani Movie) ছবির দৌলতে ‘বব বিশ্বাস’ এবং শাশ্বত চট্টোপাধ্যায় (Saswata Chatterjee) একাকার হয়ে গিয়েছিলেন। তবে এবার চরিত্রটি এক হলেও চরিত্রাভিনেতা ভিন্ন। শাশ্বত চট্টোপাধ্যায়ের পরিবর্তে বলিউড অভিনেতা অভিষেক বচ্চন । আজই প্রকাশ্যে এল অভিষেকের ফার্স্ট লুক। এই ছবিতে অভিনয় করেছেন দিতিপ্রিয়া রায়ও।

https://www.instagram.com/tv/CWco8WVDg_T/?utm_medium=copy_link

 

https://www.instagram.com/tv/CWamFEXD-xf/?utm_medium=copy_link

বলিউড সূত্রে জানা গিয়েছে শাশ্বত্য পরিবর্তে অভিষেক আসার কারণ হলো প্রযোজনা সংস্থা রেড চিলিজ এন্টারটেনমেন্টের নির্দেশ। কারণ , জানা গিয়েছে প্রযোজনা সংস্থার পছন্দ ছিল এমন এক ‘মুখ’ যিনি গোটা দেশেই অত্যন্ত সুপরিচিত। যদিও এই ছবি পরিচালনায় সুজয় ঘোষ নেই। পরিচালনা করছেন সুজয়ের সুযোগ্য কন্যা দিয়া অন্নপূর্ণা ঘোষ। ডিসেম্বরের ৩ তারিখ জি-ফাইভ অ্যাপে মুক্তি পাবে এই ছবি।

 

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...