Thursday, June 25, 2026

গোয়ার মুখ্যমন্ত্রী আয়ুর্বেদ ডাক্তার থেকে হয়েছেন খাদান মালিক, CBI তদন্তের দাবি তৃণমূলের

Date:

Share post:

গোয়ার মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ান্তের(Promod Sawanat) বিরুদ্ধে সিবিআই(CBI) তদন্ত চাইল তৃণমূল(TMC)। শুক্রবার গোয়ার ডোনাপাওলায় সাংবাদিক বৈঠক করে গোয়ায় দলের ইনচার্জ মহুয়া মৈত্র(Mahua Moitra) বলেন, ২০১৯ সালে মহারাষ্ট্রের সিন্ধুদূর্গ জেলার তালেখোল গ্রামে ১.২ হেক্টরের একটি পাথর খাদান নিজের নামে কিনেছেন গোয়ার(Goa) বিজেপি সরকারের মুখ্যমন্ত্রী।

মহুয়া প্রশ্ন তুলেছেন প্রমোদ সাওয়ান্ত মুখ্যমন্ত্রী হওয়ার আগে একজন সাধারণ মানের সরকারি আয়ুর্বেদিক চিকিৎসক ছিলেন। তিনি পাথর খাদান কেনার মতো অর্থ পেলেন কোথায়। এর সিবিআই তদন্ত হওয়া উচিৎ। প্রধানমন্ত্রীকে অনুরোধ করব আপনার দলের একজন মুখ্যমন্ত্রী কী পরিমান দুর্নীতিতে জড়িত দেখুন।

এদিন লুই ফালেরিও এবং যতীশম নায়েককে পাশে বসিয়ে মহুয়া মৈত্র বলেন, গোয়ায় অবৈধ খাদানের ব্যবসা চলছে। নিয়ম মেনে এগুলির কোনও নিলাম হয়নি। গোয়ার বিজেপি সরকার এই খাদান নিয়ে সুনির্দিষ্ট কোনও নীতি আজও তৈরি করতে পারেনি।

আরও পড়ুন:Mamata Banarjee: অন্নদাতা কৃষকদের প্রতি শ্রদ্ধা জানিয়ে কবিতা লিখলেন মমতা

শুধু খাদান দুর্নীতি নয়, গোয়ার মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে মহাদেই নদীর জল বেআইনি ভাবে কর্ণাটককে দেওয়ার মতো গুরুতর অভিযোগ এনেছেন মহুয়া। তিনি বলেন, এই জল বণ্টন নিয়ে কর্ণাটক সরকারের সঙ্গে গোয়া সরকারের মামলা চলছিল ট্রাইবুনালে। মামলায় কর্ণাটক সরকার হেরে যায়। তা সত্ত্বেও কীভাবে কোন ডিলের ভিত্তিতে জল পাচ্ছে কর্ণাটক। বেশকিছুদিন আগে দিল্লিতে গিয়ে কর্ণাটকের এক প্রভাবশালী নেতা প্রকাশ্যে দাবী করেছিলেন, গোয়ার মুখ্যমন্ত্রীর সঙ্গে তাঁর ডিল ফাইনাল হয়ে গেছে কর্ণাটকের জল পেতে আর কোনও সমস্যা হবে না। হয়েওছে তাই। এই সবকিছুর তদন্তের দাবী জানিয়েছেন মহুয়া মৈত্র।

Related articles

তারাতলা কাণ্ডে আটক ফিরহাদ হাকিমের প্রাক্তন ওএসডি কালীচরণ

কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমের ওএসডি-র দায়িত্বে থাকা কালীচরণ বন্দ্যোপাধ্যায়কে আটক করল তারাতলা কাণ্ডে গঠিত বিশেষ তদন্তকারী...

অন্নপূর্ণা ভাণ্ডার ‘সর্বজনীন’ নয়! বিধানসভায় স্পষ্ট স্বীকারোক্তি অর্থমন্ত্রীর

রাজ্য বিধানসভায় বাজেটের জবাবি ভাষণে এক তাৎপর্যপূর্ণ মন্তব্য করলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, নতুন অন্নপূর্ণা...

মূল ষড়যন্ত্রকারী কে? কেতন খুনে ধন্দে পুলিশ

পুণের বিশিষ্ট ব্যবসায়ীর ছেলে কেতন আগারওয়াল (Ketan Agarwal Murder Case) খুনে মূল চক্রী কে, তাই নিয়ে ধন্ধে পুলিশ।...

ঋণমুক্তির কোনো রোডম্যাপ নেই বাজেটে! তোপ শোভনদেবের

রাজ্যের ঋণের বোঝা কমানোর কোনো সুস্পষ্ট রূপরেখা নেই বাজেটে। উল্টে বিরোধী আসনে থাকার সময় যে সব সামাজিক প্রকল্পের...