Thursday, April 23, 2026

Farm Laws: “পাকাপাকিভাবে আইন প্রত্যাহার না হলে আন্দোলন চলবে”, সাফ জানালেন রাকেশ টিকায়েত

Date:

Share post:

শুক্রবার সকালে বিতর্কিত তিন কৃষি আইন(Farm Laws) প্রত্যাহার করার কথা ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। যা কৃষকদের কাছে এক বিরাট সাফল্য বলে মনে করছেন বিরোধীরা। কিন্তু কী বলছেন ভারতীয় কিষান ইউনিয়ন (বিকেইউ) নেতা রাকেশ টিকায়েত(Rakesh Tikait)? প্রধানমন্ত্রী দেশবাসীর কাছে ক্ষমা চেয়ে কৃষকদের মাঠে ফেরানোর কথা বললেও প্রধানমন্ত্রীর মুখের কথায় ভরসা রাখতে পারছেন না রাকেশ টিকায়েত। উল্টে তিনি বলেছেন, সরকার যতক্ষণ না পাকাপাকি ভাবে এই আইন প্রত্যাহারে সিলমোহর দিচ্ছে ততক্ষণ অবস্থান উঠবে না।

আরও পড়ুন:Farm Law:তৃণমূলের নেতৃত্বে বিরোধীদের প্রবল চাপ পড়ে পিছু হটলেন মোদি, তিন কৃষি আইন প্রত্যাহার

প্রধানমন্ত্রীর ঘোষণাকে স্বাগত জানিয়ে তিনি বলেছেন,  “যতদিন না সংসদে এই তিন কৃষি আইন প্রত্যাহারের সিদ্ধান্ত পাশ হচ্ছে ততদিন অবস্থান জারি থাকবে। আন্দোলন সেদিনই উঠবে যেদিন পাকাপাকিভাবে আইন উঠবে। আমরা সরকারের উচিত MSP ছাড়াও কৃষকদের অন্যান্য সমস্যা নিয়েও কথা বলা।”

গত বছর অতিমারি পর্বের সেপ্টেম্বর মাসে বিরোধী দলগুলির অনিচ্ছা সত্ত্বেও তিন কৃষি আইন পাশ করে কেন্দ্র সরকার। তারপর থেকেই এই আইনের বিরোধিতায় নামে হরিয়ানা, পাঞ্জাব, উত্তরপ্রদেশ-সহ আরও বেশ কিছু রাজ্যের কৃষকরা। এরপর নভেম্বর মাসে রাজধানীতে গিয়ে ধর্নায় বসেন কৃষকরা। আর তারপর থেকেই অনির্দিষ্টকালের জন্য কৃষকরা আন্দোলনে বসে। এই আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন কৃষক সংগঠনের নেতা(বিকেইউ),রাকেশ টিকায়েত। গুরুনানকের জন্মজয়ন্তীতে শুক্রবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি(Narendra Modi) কৃষি আইনের প্রত্যাহারের কথা ঘোষণা করতেই  টিকায়েত স্পষ্টভাবে জানিয়ে দেন, ৬০০ আন্দোলনকারী কৃষকের আত্মবলিদান বিফলে যেতে দেব না।  এই আন্দোলনকে মজবুত করতে বহু কৃষক প্রাণ দিয়েছেন। তাঁদের আত্মবলিদানকে উৎসর্গ করে পরবর্তী পদক্ষেপের কথা ভাবা হবে।তারপরই তিনি সাফ জানিয়ে দেন, সংযুক্ত কিসান মোর্চা শুক্রবার এ বিষয়ে আলোচনা চালাবে। এবং সামগ্রিক বিষয় পর্যালেচনা করে পরবর্তী পদক্ষেপের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।যতক্ষণ না আইন উঠবে ততদিন আন্দোলন চলবে বলে হুঁশিয়ারি দেন তিনি।

Related articles

নির্বাচনী প্রচারে আজ ভবানীপুর-যাদবপুরে মমতা, মেটিয়াবুরুজে জনসভা অভিষেকের

আজ বাংলার বিধানসভা নির্বাচনের প্রথম দফায় সকাল থেকে চলছে ভোটগ্রহণ পর্ব। একদিকে যেমন ১৫২ টি কেন্দ্রের দিকে নজর...

বোমাবাজিতে আক্রান্ত তৃণমূল প্রার্থী, ভোটে অশান্ত মুর্শিদাবাদ! EVM বিভ্রাটে বিক্ষোভ মালদহে

গণতন্ত্রের উৎসবে উত্তপ্ত মুর্শিদাবাদ(Murshidabad Violence)। বৃহস্পতিবার সকাল থেকে উত্তেজনা ডোমকলে। কোথাও বিভ্রাট, কোথাও আবার আগ্নেয়াস্ত্র দেখিয়ে ভয় পাওয়ারর...

প্রথম দফা নির্বাচনে আজ একাধিক হেভিওয়েট প্রার্থীর ভাগ্য নির্ধারণ, বিশেষ নজর নন্দীগ্রামে 

বাংলায় শুরু হল বিধানসভা নির্বাচনের প্রথম পর্ব (first phase of West Bengal assembly election)। বৃহস্পতিবার সকাল ৭ টা...

বিধানসভা নির্বাচনী ময়দানে বিজয়ের দল, আজ তামিলনাড়ুতে ভোটের লড়াই ত্রিমুখী

ছাব্বিশের নির্বাচনে তামিলভূমে ডিএমকে (DMK) বনাম এডিএমকে (All India Anna Dravida Munnetra Kazhagam) লড়াই নয়, বরং এবার জুড়েছে...