Saturday, February 21, 2026

Farm Law:তৃণমূলের নেতৃত্বে বিরোধীদের প্রবল চাপ পড়ে পিছু হটলেন মোদি, তিন কৃষি আইন প্রত্যাহার

Date:

Share post:

চাপে পড়ে শেষ পর্যন্ত সংশোধিত তিনটি কৃষি আইনই প্রত্যাহার করল কেন্দ্রীয় সরকার৷ সংসদের শীতকালীন অধিবেশন শুরুর আগেই শুক্রবার গুরুনানকের জন্মদিনে তিন কৃষি আইন প্রত্যাহারের কথা ঘোষণা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। পাশাপাশি দেশবাসীর কাছে ক্ষমা চেয়ে নরেন্দ্র মোদির স্বীকারোক্তি, কৃষকদের বোঝানোর ক্ষেত্রে সম্ভবত সরকারেরই কোনও ব্যর্থতা ছিল৷

আরও পড়ুন:Weather Forecast:ফের নিম্নচাপের ভ্রুকুটি! সপ্তাহান্তে বৃষ্টির পূর্বাভাস

শুক্রবার জাতীর উদ্দেশে ভাষণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তিন কৃষি আইন প্রত্যাহারের কথা ঘোষণা করেন তিনি। ফলে গুরুনানকের জন্মদিনে বিরাট জয়ের মুখ দেখেন কৃষকরা। গত প্রায় এক বছর ধরে ওই আইন নিয়ে আন্দোলন করছিলেন কৃষকরা।

শুক্রবার  প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জানান,  যে কৃষি আইন বলবৎ করা নিয়ে তাঁরা অনড় ছিলেন, তাঁরা সেই অবস্থান থেকে সরে এলেন। সেই সঙ্গে মোদি বলেন,  ‘‘আমাদের উদ্দেশ্য সৎ ছিল। কিন্তু কৃষি আইনের সুফলের কথা কিছু কৃষককে আমরা বোঝাতে পারিনি।’আন্দোলনের পথ ছেড়ে কৃষকদের আবার চাষের ক্ষেতে ফিরতেও আবেদন জানান প্রধানমন্ত্রী। তিনি বলেন “গুরুনানকের জন্মতিথিতে আসুন, সব আবার নতুন করে শুরু করা যাক।”

প্রসঙ্গত, গত বছরের সেপ্টেম্বরে তিনটি কৃষি বিল সংশোধন করে তা আইনে পরিণত হওয়ার পর থেকেই দিল্লি, পাঞ্জাব,হরিয়ানা ও রাজস্তানে এই তিন আইনের প্রতিবাদে তুমুল প্রতিবাদ থেকে শুরু করে বিক্ষোভ দেখান কৃষকরা। এমনকি দিনের পর পর দিন সংসদ ভবনের সামনে বিক্ষোভ দেখায় একাধিক কৃষক সংগঠন। রাস্তা অবরোধ, রেল রোকো-আন্দোলনের মাধ্যমে কৃষি আইনের বিরুদ্ধে নিজেদের প্রতিবাদ জানায় কৃষক সংগঠনগুলি। প্রথম থেকেই তাদের দাবি ছিল, এই তিন কৃষি আইনে কৃষকরা লাভবান হবেন না। কৃষক সংগঠনের পাশে দাঁড়ায় তৃণমূল ও কংগ্রেস সরকার।

spot_img

Related articles

বাংলার অস্মিতা রক্ষায় জোট বাঁধুন: ভাষা দিবসের মঞ্চ থেকে দুর্যোধন-দুঃশাসনকে বার্তা মুখ্যমন্ত্রীর

বাংলা ভাষার প্রতি অসম্মানের পথে হাঁটা দুর্যোধন-দুঃশাসনদের এবার ভাষা দিবসের মঞ্চ থেকে হুঁশিয়ারি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)।...

তৃণমূলে প্রতীক উর: দলের আদর্শ তুলে ধরে বাম-বিজেপিকে ধুয়ে দিলেন অভিষেক

জল্পনার অবসান। শনিবাসরীয় বিকেলে তৃণমূলের (TMC) আমতলার কার্যালয়ে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাকদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) সঙ্গে বৈঠকের...

ভাতা তো ছিলই, প্রয়োজন কর্মসংস্থানের: জল্পনা উস্কে মন্তব্য পার্থর

ভাতা তো ছিলই, প্রয়োজন কর্মসংস্থানের। শনিবার, নিজের বিধানসভা এলাকায় জনসংযোগের বেরিয়ে এই মন্তব্য করলেন বিধায়ক পার্থ চট্টোপাধ্যায় (Partha...

বঙ্গবিভূষণ সম্মান অনন্ত মহারাজকে: মুখ্যমন্ত্রীর হাতে সম্মানিত বিজেপি সাংসদ

উত্তরবঙ্গের বিজেপিতে ভাঙনের যে সূচনা বিধায়ক বিষ্ণুপ্রসাদ শর্মার হাত ধরে হয়েছিল, সেই তালিকায় এবার কী জুড়বে নতুন নাম।...