Thursday, April 9, 2026

চিংড়িহাটা এলাকা পরিদর্শনে সুজিত বসু, দুর্ঘটনার কারণ খুঁজবে আইআইটি খড়গপুর

Date:

Share post:

দুর্ঘটনা যেন চিংড়িহাটা মোড়ের নিত্যসঙ্গী। এর সঙ্গে গোদের ওপর বিষফোঁড়ার মতো আছে নিত্যদিনের যানজট । যা নিয়ে মধ্যমগ্রামে উত্তর ২৪ পরগনার প্রশাসনিক বৈঠকে রীতিমতো ক্ষোভ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর এর পরেই চিংড়িহাটা এলাকা পরিদর্শনে শুক্রবার সেখানে যান মন্ত্রী সুজিত বসু। দমকল মন্ত্রীর বিধানসভা এলাকার মধ্যেই পড়ে  এলাকাটি।
সেখানে গিয়ে ট্রাফিক পুলিশ ও প্রশাসনের আধিকারিকদের সঙ্গে কথা বলেন তিনি। ঘুরে দেখেন চিংড়িহাটা ফুটওভার ব্রীজ। এদিন মন্ত্রীর সঙ্গে ছিলেন ডিসি সাউথ (ট্রাফিক), কেএমডিএ এবং বিধাননগর কমিশনারেটের আধিকারিকরা।
ফুটওভারব্রিজ পরিদর্শনের পর সুজিত বসু জানান, ‘চিংড়িহাটায় কেন একের পর এক দুর্ঘটনা ঘটছে তা খতিয়ে দেখা হবে। কী কারণে চিংড়িহাটায় বারবার দুর্ঘটনা ঘটছে, কেনই বা যানজট তৈরি হচ্ছে, তা খতিয়ে দেখা হচ্ছে। কেএমডিএ’র তরফে আইআইটি খড়গপুরকে সমীক্ষার দায়িত্ব দেওয়া হয়েছে।’
বুধবার প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রী বলেছিলেন, কলকাতা পুলিশ এবং বিধাননগর কমিশনারেটের দ্বন্দ্বের জেরে দুর্ঘটনা ঘটছে। নিজেরা বসে সমস্যার সমাধান করুন। আর একটিও দুর্ঘটনা চাই না। একজনেরও প্রাণহানি যেন না হয়।’
সেদিনই চিংড়িহাটা এলাকায় হাজির হয়েছিলেন কলকাতা পুলিশের উচ্চপদস্থ কর্তারা, রাজ্য পুলিশের ডিজি ও বিধাননগর কমিশনারেটের আধিকারিকরা। বৃহস্পতিবার থেকে গার্ডরেল ও আটোঁসাটোঁ নিরাপত্তা দিয়ে মাইকিং করতে দেখা গিয়েছিল প্রশাসনের আধিকারিকদের।

Related articles

বাংলাকে ভেঙে বিক্রি করার চক্রান্ত! শ্রীরামপুরের সভা থেকে মোদি-শাহকে তোপ মমতার 

এসআইআরের নামে বাংলাকে টার্গেট! আবার বাংলাকে ভাগ করার চক্রান্ত! বাংলায় বিভাজনের রাজনীতি করে নতুন রাজ্য তৈরির খেলা শুরু...

প্রয়াত আবু হাসেম খান চৌধুরি: মালদহ কংগ্রেসে যুগের অবসান

শারীরিক কারণে সাম্প্রতিক প্রত্যক্ষ রাজনীতিতে না থাকলেও তাঁর উপস্থিতি ছায়ার মতো অনুসরণ করত মালদহের রাজনীতিকে। সেই আবু হাসেম...

IPL: বরুণ-নারিনকে নিয়ে জারি উদ্বেগ, কেকেআর-লখনউ ম্যাচে ভিলেন হবে বৃষ্টি?

প্রথম দুই ম্যাচে হার। বৃষ্টির কারণে পাঞ্জাব কিংস ম্যাচ থেকে ১ পয়েন্ট ঘরে ঢুকেছে। এই পরিস্থিতিতে  বৃহস্পতিবার আইপিএলে...

নেই বাড়ি-গাড়ি: রাজ্যের মুখ্যমন্ত্রীর মোট সম্পত্তি ১৫ লক্ষ

তিনি দাবি করেন, রাস্তা থেকে লড়াই করে বর্তমানে যে জায়গায় তিনি এসেছেন, তা অর্জন করেছেন বলে। যে কোনও...