Tuesday, June 16, 2026

Threat call- Udayan Guha : উড়োফোনে উদয়ন গুহকে হুমকি,  অভিযোগ সাইবার ক্রাইমে

Date:

Share post:

উড়োফোনে তৃণমূল কংগ্রেস বিধায়ক উদয়ন গুহকে হুমকি দেওয়ার অভিযোগ। অভিযোগ, গত রাতে অচেনা নম্বর থেকে ফোন করে হুমকি দেওয়া হয়েছে উদয়ন গুহকে৷ শুক্রবার দুপুরে কলকাতা থেকে নিউকোচবিহার স্টেশনে নেমে উদয়ন গুহ বলেন তিনি এব্যাপারে সাইবার ক্রাইম বিভাগে অভিযোগ জানাবেন। পুলিশ সুপারের কাছেও অভিযোগ জানানো হবে। অভিযোগ রাত ১০ টা নাগাদ তার মোবাইলে ফোন আসে৷ হিন্দি ভাষায় ফোনের ওপাড় থেকে উড়ে আসে অশ্লীল ভাষা৷ উদয়ন পাল্টা মেজাজ হারিয়ে ক্ষেপে উঠতেই ফোনের ওপার থেকে তাকে দেখে নেওয়ার হুমকিও দেওয়া হয়েছে৷ উদয়ন গুহ বলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নামেও বাজে মন্তব্য করা হয়েছে৷ উদয়ন শিবিরের দাবি সম্প্রতি বিধানসভায় বিএসএফ ইস্যুতে মন্তব্য করেছিলেন উদয়ন গুহ৷ বিএসএফের সীমান্তে কার্যকলাপ ঘিরে কড়া ভাষাতে সমালোচনাও করে। যা নিয়ে তপ্ত হয়েছিল বিরোধী গেরুয়া শিবির৷ বিএসএফের কার্যকলাপ নিয়ে সমালোচনার জেরেই এই হুমকি ফোন বলে দাবি উদয়ন ঘনিষ্ঠ শিবিরের৷ যখন হুমকি ফোন আসে তখন উদয়নবাবু কলকাতা থেকে কোচবিহারের পথে পদাতিক এক্সপ্রেসে ছিলেন৷ আজ দুপুরে নিউকোচবিহার স্টেশনে নেমেছেন তিনি। এরপর উদয়ন বাবু জানিয়েছেন তিনি আজই সাইবার ক্রাইম বিভাগে অভিযোগ জানাবেন। যদিও বিজেপি বিধায়ক মিহির গোস্বামীর দাবি এসব ভিত্তিহীন অভিযোগ করছেন উদয়ন গুহ৷ এধরনের সংস্কৃতি বিজেপির নয়।

Related articles

মোহনবাগানের নতুন কোচের নাম নিয়ে রইল বড় আপডেট, মণিপুরে আহত দলের ফুটবলার

আসন্ন মরশুমে সার্জিও লোবেরা যে কোচ থাকছেন না মোহনবাগান(Mohun Bagan) দলে তা আগেই নিশ্চিত হয়ে গিয়েছে। কে হতে...

নন্দীগ্রামের পর ভবানীপুর! ভোটের ফলকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে মামলা মমতার

ভবানীপুরে ভোটের ফলকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টে (Kolkata High Court) মামলা দায়ের করলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata...

আমেরিকায় ভেঙে পড়ল বোমারু বিমান! মৃত্যু ৮ জনের 

ওড়ার কিছুক্ষণের মধ্যে মাটিতে আছড়ে পড়ল মার্কিন বিমানবাহিনীর বি-৫২ স্ট্রাটোফোর্ট্রেস বোমারু বিমান। স্থানীয় সময় সোমবার ক্যালিফোর্নিয়ার (US Air...

পাহাড়ে দ্রুত শিক্ষক-পুলিশে নিয়োগ, খুলবে সব বন্ধ চা-বাগান: প্রতিশ্রুতির বন্যা মুখ্যমন্ত্রীর

”পাহাড়বাসীর প্রত্যাশা পূরণ করবে রাজ্য সরকার। কেন্দ্রের প্রকল্প বাস্তবায়িত হবে পাহাড়ে”-মঙ্গলবার কার্শিয়ঙের (Kurseong) সভা থেকে প্রতিশ্রুতি দেন মুখ্যমন্ত্রী...