Friday, April 3, 2026

Kunal Ghosh: বাংলার রাজনৈতিক বিনোদনে অপূরণীয় ক্ষতি, তথাগতকে কটাক্ষ কুণালের

Date:

Share post:

সাতসকালে বিজেপিকে (BJP) “বিদায়” জানালেন তথাগত রায় (Tathagata Roy)! তাঁর টুইট ঘিরে হইচই কাণ্ড। যদিও তাঁর ঘন্টায় ঘন্টায় পরিবর্তিত মতামত ও জগাখিচুড়ি টুইটের রাজনৈতিক গুরত্ব নেই বলেই মনে করে সংশ্লিষ্ট মহল। প্রচারে থাকতেই মাঝে মধ্যে টুকটাক টুইট করে থাকেন তথাগতবাবু। প্রাক্তন হোন বা বর্তমান, দেশের “বিজেপিপন্থী” রাজ্যপালরা (Govornor) ঘুম থেকে ওঠা থেকে শুরু করে ঘুমনো পর্যন্ত টুইট জাগলিং করে প্রচারের আলোয় থাকতেই পছন্দ করেন।

তবে এদিন তাঁর টুইট ঘিরে যথেষ্ট হইচই পড়ে গিয়েছে। এদিন এক টুইটে তথাগত রায় লেখেন, ”কারুর কাছ থেকে বাহবা পাবার জন্য আমি টুইটগুলো করছিলাম না। দলের কিছু নেতৃস্থানীয় লোক যেভাবে কামিনী-কাঞ্চনে গা ভাসিয়েছিলেন সেটা সম্বন্ধে দলকে সজাগ করার জন্য করছিলাম। এবার ফলেন পরিচয়তে। পুরভোটের ফলের জন্য প্রতীক্ষায় থাকব। আপাতত বিদায়, পশ্চিমবঙ্গ বিজেপি !” আর এই টুইটের পরই প্রশ্ন উঠছে, তাহলে কী শেষপর্যন্ত বিজেপি (BJP) ছাড়ছেন তথাগত রায় (Tathagata Roy)? বর্ষীয়ান নেতার টু্ইট কিন্তু তেমনটাই ইঙ্গিত দিচ্ছে।

এদিকে তথাগত রায়ের এমন খামখেয়ালি টুইটের পরই তাঁকে কটাক্ষ করতে ছাড়লেন না তৃণমূলের (TMC) রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ (Kunal Ghosh)। এদিন তথাগতর টুইটের পাল্টা দিয়ে কুণাল লেখেন, “বাংলার রাজনৈতিক বিনোদন জগতে এ এক অপূরণীয় সাময়িক ক্ষতি। তিনি যে দক্ষতায় দর্শককে হাসাতেন, তাঁর অবদান মানুষ মনে রাখবেন। পাগলা দাশুর নাটকে ‘আবার সে এসেছে ফিরিয়া’-র মত সংলাপের অপেক্ষায় থাকব। তবে কামিনী অংশ বাদ দিলেও কাঞ্চন অংশে সিবিআই, ইডির তদন্তের দাবি থাকলই।”

কুণাল ঘোষ আসলে বোঝাতে চেয়েছেন, তথাগত রায়ের টুইট কেউ সিরিয়াস নেয় না। বাংলার রাজনীতির বিনোদন বলে যদি কিছু থাকে, তাহলে সেই জগতে হাসির খোরাক তথাগত রায়। সুতরাং, তিনি কী লিখলেন, কী বললেন তার কোনও গুরুত্ব বা প্রভাব বাংলার রাজনীতিতে নেই। তবে রিফ্রেশমেন্ট-এর তথাগত রায়ের আজগুবি টুইট বেশ বিনোদনমূলক। সেটা আপাতত কিছুদিন মিস করবে বাংলার মানুষ।

আরও পড়ুন:Tathagata Roy: সাতসকালে বিজেপিকে “বিদায়” জানালেন তথাগত! টুইট ঘিরে হইচই

Related articles

ব্যক্তিগত কাজে বেরিয়ে রহস্যজনকভাবে নিখোঁজ টলিউড পরিচালক উৎসব মুখোপাধ্যায়! 

বৃহস্পতিবার দুপুরের শেষ কথা হয়েছিল স্ত্রীর সঙ্গে, ব্যাংকের কাজে বেরিয়েছিলেন পরিচালক উৎসব মুখোপাধ্যায় (Utsav Mukherjee)। তারপর থেকে কেটে...

ভোটার তালিকা নিয়ে সংশয় অব্যাহত, অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

ভোটার তালিকা ঘিরে বিতর্ক এবং সংশয়ের আবহেই অষ্টম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এই তালিকায়...

মালদা-কাণ্ডে NIA তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চিঠি কমিশনের

মালদহের কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় তদন্ত...

পুরানো পদ্ধতিতে ফিরছে না উচ্চ মাধ্যমিক! সেমিস্টার নিয়ে বিভ্রান্তি কাটাল সংসদ

উচ্চ মাধ্যমিকে সেমিস্টার সিস্টেম বন্ধ হয়ে যাওয়া নিয়ে গত কয়েক দিন ধরে তৈরি হওয়া যাবতীয় জল্পনা ও সংশয়...