Sunday, April 5, 2026

‘মাদক সন্ত্রাস’ ছড়াচ্ছে আফগানিস্তান, বিশ্বের ৮৭ শতাংশ মাদক পাচারকারী তালিবান

Date:

Share post:

আফগানিস্তান(Afganistan) দখল করার পর তালিবানের(Taliban) দৌলতে বিশ্বে মাদক(Drug) কারবার ফের ফুলে-ফেঁপে উঠেছে। সম্প্রতি এক মার্কিনী রিপোর্টে প্রকাশ্যে এল চাঞ্চল্যকর এই তথ্য। নতুন করে ফের হিন্দুকুশের পাহাড় থেকে হিরোইন ব্যবসার রাস ধরেছে তালিবানরা।

গোটা বিশ্বে মধ্যে সবচেয়ে বেশি আফিম তৈরি হয় আফগানিস্তানের মাটিতে। আর সেখান থেকেই তৈরি হয় হিরোইনের মত মাদকদ্রব্য। ইউরোপ-আমেরিকা ও এশিয়ার বাজারে এই মাদকের বিপুল চাহিদা। সম্প্রতি এই মাদক সংক্রান্ত এক রিপোর্ট প্রকাশ্যে এনেছে ইউরোপিয়ান ফাউন্ডেশন ফর সাউথ এশিয়ান স্টাডিজ(EFSA)। যেখানে দাবি করা হয়েছে বিশ্বের ৮৭ শতাংশ আফিম তৈরি হয় আফগানিস্তানে। মাদক কারবারি রুখতে বিগত ২০ বছরে প্রায় ৯ মিলিয়ন ডলার খরচ করেছে আমেরিকা তা সত্ত্বেও এই কারবারে লাগাম টানা সম্ভব হয়নি।

আরও পড়ুন:Rohit Sharma: নিউজিল্যান্ড ম‍্যাচে অনন‍্য নজির গড়লেন রোহিত শর্মা, ছুঁয়ে ফেললেন বিরাট কোহলিকে

ইএফএসএ-র রিপোর্টে বলা হয়েছে, আফগানিস্তানের দখল নেওয়ার পর তালিবানের মুখপাত্র জাবিউল্লা মুজাহিদ ঘোষণা করেছিল আফিম চাষে লাগাম টানবে তারা। কিন্তু সেসব আন্তর্জাতিক ত্রাণ পাওয়ার জন্য শুধুমাত্র লোক দেখানো প্রতিশ্রুতি ছিল। আফগানিস্তানে তৈরি হওয়া আফিম থেকে পাকিস্তানে ল্যাবরেটরিতে বিশাল পরিমাণের হেরোইন তৈরি হচ্ছে এবং তা ইউরোপার বাজারে পৌঁছে যাচ্ছে। আফগানিস্তানে তৈরি হওয়া মাদকের ৪০ শতাংশ পাচার হয় পাকিস্তানের মধ্যে দিয়ে। বর্তমানে জেহাদের কারখানা চালাতে মাদক ব্যবসাকেই হাতিয়ার করেছে তালিবানরা।

 

Related articles

IPL: ইডেনে কেকেআরের বিরুদ্ধে প্রীতির দলের তুরুপের তাস নাইট প্রাক্তনী

  সোম সন্ধ্যায় ইডেনে ভীরু-জারা। ঘরের মাঠে দ্বিতীয় ম্যাচে কেকেআরে (KKR)প্রতিপক্ষ পাঞ্জাব কিংস।এই ম্যাচটা যতটা না নাইটদের সঙ্গে পাঞ্জাব...

প্রার্থীদের কথা শুনছে কমিশন! ভোট পরিচালনার নিরপেক্ষতায় প্রশ্ন বিচারপতির

নির্বাচন পরিচালনায় মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের নিরপেক্ষতা নিয়ে একাধিকবার প্রশ্ন তুলেছে বাংলার শাসকদল তৃণমূল কংগ্রেস। এবার নির্বাচন...

হার্মাদরা জার্সি পাল্টে সন্ত্রাস ফেরাতে চাইছে! জামানত জব্দ হবে বহিরাগতদের

বিজেপিকে ভোট দেওয়া মানে পরোক্ষভাবে সিপিএমের হার্মাদদের সমর্থন করা! তাই রায়নার মানুষ আগেও এইসব বহিরাগতদের জামানাত বাজেয়াপ্ত করে...

ভোটার তালিকা থেকে ৮০ লক্ষ নাম উধাও! কমিশনের বিরুদ্ধে ‘ষড়যন্ত্রের’ অভিযোগে সরব গণমঞ্চ

রাজ্য বিধানসভা নির্বাচনের প্রাক্কালে ভোটার তালিকা সংশোধনের প্রক্রিয়া বা ‘সার’ (স্পেশাল ইনটেন্সিভ রিভিশন) নিয়ে বিস্ফোরক অভিযোগ তুলল নাগরিক...