Tuesday, June 2, 2026

সায়নী ঘোষ কে গ্রেফতার করা হল জানালেন এডিশনাল এসপি

Date:

Share post:

জামিন অযোগ্য ধারায় গ্রেফতার করা হয়েছে সায়নী ঘোষকে। রবিবার বিকেলে হিট অ্যান্ড রান মামলায় আগরতলা পূর্ব মহিলা থানার পুলিশ তাঁকে গ্রেফতার করে। যুব তৃণমূলের সভানেত্রী তথা অভিনেত্রী সায়নী ঘোষকে গ্রেফতার করতে আজ সকালেই আগরতলার হোটেলে গিয়েছিল পুলিশ। প্রথমে এর প্রতিবাদ জানান তৃণমূলের নেতারা। কোনও নোটিস ছাড়াই কীভাবে একজনকে আটক-গ্রেফতার করা যায়, সেই প্রশ্ন তোলেন কুণাল ঘোষ, সুবল ভৌমিক সহ তৃণমূলের অন্যান্য নেতারা।

এরপর তৃণমূল নেতৃত্ব আগরতলা মহিলা থানায় আসেন। কিছুক্ষণের মধ্যে তপ্ত হয়ে ওঠে এলাকা। তৃণমূলের তরফে অভিযোগ তোলা হয়, থানায় পুলিশের সামনে দলের নেতাদের মারতে আসে বিজেপির গুন্ডারা।

তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ অভিযোগ করেন, হেলমেট পরে বিজেপি সমর্থকরা লোহার ডান্ডা নিয়ে হামলা চালায়। আক্রান্ত হন ত্রিপুরা তৃণমূলের স্টিয়ারিং কমিটির আহ্বায়ক সুবল ভৌমিক, প্রাক্তন সাংসদ অর্পিতা ঘোষ, সাংসদ সুস্মিতা ঘোষ, তৃণমূলের যুবনেতা সুদীপ রাহা সহ অন্যান্যরা।

ভাঙচুর করা হয় সুবল ভৌমিকের গাড়িও। এখানেই শেষ নয়, সায়নীকে জেরার কারণ জানতে চাওয়ায় আরও তীব্র হয়, তৃণমূল-পুলিশ বাকবিতণ্ডা। ততক্ষণে থানার বাইরে বাড়তে থাকে উত্তেজনা। দফায় দফায় জেরা, আলোচনার পর শেষে বিকেল ৪টে নাগাদ জামিন অযোগ্য ৩০৭ ধারায় গ্রেফতার করা হয় সায়নীকে।
দলের মুখপাত্র তথা রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ জানান, ত্রিপুরায় দেউলিয়া হয়ে গিয়েছে বিজেপি। মিথ্যা অভিযোগে সায়নীকে গ্রেফতার করা হল। বিজেপির নির্দেশে এই কাজ করা হয়েছে। আগরতলা পূর্ব মহিলা থানায় ঢুকে বিজেপি কর্মীরা হামলা চালালেও তার বিরুদ্ধে পদক্ষেপ করল না পুলিশ। উল্টে মিথ্যা অভিযোগে গ্রেফতার করা হল সায়নীকে। গণতান্ত্রিক ও আইনগত ভাবে এর মোকাবিলা করা হবে।

 

Related articles

ভক্তিতেই আস্থা, আইপিএল জয়ের পরই প্রেমানন্দ মহারাজের দরবারে বিরুষ্কা

আইপিএল চ্যাম্পিয়ন হয়েই বৃন্দাবন সফরে বিরাট কোহলি অনুষ্কা শর্মা(Anushka Sharma and Virat Kohli )। বৃন্দাবনে স্বামী প্রেমানন্দ মহারাজের((Premanand...

বকেয়া DA মেটাতে বড় পদক্ষেপ নবান্নের! জারি নির্দেশিকা

প্রতিশ্রুতি মত রাজ্য সরকারি কর্মচারী, পেনশনভোগী এবং ফ্যামিলি পেনশনভোগীদের প্রাপ্য বকেয়া মহার্ঘ ভাতা (DA) মিটিয়ে দিতে রাজ্য সরকার...

বুধবার থেকেই সূচনা ‘অন্নপূর্ণা যোজনা’র, ভার্চুয়াল উদ্বোধন মুখ্যমন্ত্রীর

রাজ্যের নতুন সামাজিক সুরক্ষা প্রকল্প ‘অন্নপূর্ণা যোজনা’-র (Annapurna Vander) আনুষ্ঠানিক সূচনা হতে চলেছে বুধবার। এদিন দুপুর সাড়ে ১২টায়...

বৈভবের পড়াশোনার খরচ দেবেন ললিত, কিশোর ক্রিকেটারকে দিলেন গুরুত্বপূর্ণ পরামর্শ

বৈভব সূর্যবংশীতে মজেছে ক্রিকেট বিশ্ব। সদ্য সমাপ্ত আইপিএলে সব থেকে চর্চিত নাম বৈভব( Vaibhav Sooryavanshi)। আইপিএলে নজরকাড়া পারফরম্যান্সের...