Saturday, April 4, 2026

Congress: বামেদের সঙ্গে জোট নয়, কলকাতা-হাওড়া পুরভোটে “একলা চলো” নীতি কংগ্রেসের

Date:

Share post:

আসন্ন কলকাতায় (Kolkata) ও হাওড়া (Howrah) পুরভাটে (Municipal Election) বামেদের (Leftfront) সঙ্গে জোট (Alliance) নয়, একাই লড়বে কংগ্রেস (Congress)। আপাতত “একলা চলো” নীতি ঘোষণা করেছেন প্রদেশ কংগ্রেস (Congress) সভাপতি অধীর চৌধুরী (Adhir Chowdhury)। প্রদেশ নেতাদের সঙ্গে বৈঠকের পর সর্বসম্মতভাবে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে কংগ্রেসের পক্ষে। এবং দুটি পুরসভার প্রতিটি ওয়ার্ডে একেকভাবে দলীয় প্রতীকে প্রার্থী দেবে কংগ্রেস। বিষয়টি হাইকম্যান্ডকেও জানিয়ে দেওয়া হয়েছে।

বাম নেতৃত্বের দিকে ইঙ্গিত করেই অধীর চৌধুরী জানান, “আমাদের সঙ্গে জোট নিয়ে কারও কোনও কথা হয়নি। তাই আমরা জোট নিয়ে কোনও কথা বলতে চাই না। শুধু এটুকু বলব, এককভাবে লড়াই করতে কলকাতা ও হাওড়া জেলা নেতৃত্বকে নির্দেশ দেওয়া হয়েছে। এবং দুটি পুরসভার প্রতিটি আসনেই কংগ্রেসের (Congress) প্রার্থীরা লড়াই করবেন।

আরও পড়ুন: Canning: ক্যানিংয়ে গুলিবিদ্ধ হয়ে মৃত্যু TMC নেতার

প্রসঙ্গত, একের পর এক নির্বাচনে কংগ্রেসের হাত ধরে ডুবেছে বামেরা। বড় শরিক সিপিএম (CPIM) ছোট শরিকদের পাত্তা না দিয়ে একক সিদ্ধান্তে এই জোট চাপিয়ে দিয়েছিল। কিন্তু বিধানসভা ভোটে শূন্য হয়ে যায় বাম-কংগ্রেস জোট। সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে ভবিষ্যতে কংগ্রেসের সঙ্গে কোনওরকম জোটে যেতে আপত্তি জানায় বাম-শরিক ফরওয়ার্ড ব্লক (FB)। সিপিএম-কে হুঁশিয়ারি দিয়ে তাঁদের স্পষ্ট বক্তব্য, বামফ্রন্ট থাকতে আপত্তি নেই, তবে কংগ্রেসের জোট হলে ফ্রন্ট ছাড়তে বাধ্য হবে ফরওয়ার্ড ব্লক।

এরপর থেকে শরিকি চাপে কংগ্রেসের সঙ্গে জোট নিয়ে অনীহা দেখা যায় বাম নেতৃত্বের মধ্যে। কংগ্রেসের তরফেও সেভাবে আগ্রহ দেখানো হয়নি। অবশেষে পুরভোটে একলা লড়ার ঘোষণা করল কংগ্রেস।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...