Wednesday, June 24, 2026

ত্রিপুরায় নির্লজ্জ বিজেপি, সায়নীর বিরুদ্ধে ভুয়ো মামলা দিয়ে হোটেলে পুলিশ

Date:

Share post:

নির্লজ্জ বেহায়া ত্রিপুরা (Tripura) সরকার। ততধিক দলদাস ত্রিপুরা (Tripura) পুলিশ। রবিবার সকালে তারা নতুন কীর্তি করে বসল। ভুয়ো কেস সাজিয়ে চলে আসে হোটেল আগরতলার হোটেল অ্যাপোলো টাওয়ার্সে। হাস্যকর অভিযোগ। কোথাও কোনও ঘটনা নেই। সাংসদ সুস্মিতা দেবের বিরুদ্ধে কোথা থেকে যেন একটা “হিট অ্যান্ড রান” কেস সাজিয়ে এনেছে। পুরো হোটেল ঘিরে ফেলে। সঙ্গে মহিলা পুলিশ। কী দরকার? তাঁরা নাকি সুস্মিতাকে জেরা করতে চান। সঙ্গে সায়নী ঘোষকেও (Saayoni Ghosh)।

শনিবার সারাদিন সুস্মিতা ও সায়নী নানা কর্মসূচিতে ব্যস্ত ছিলেন। কোনও ঘটনা ঘটেনি। তাহলে কোথা থেকে এলো এই ঘটনা?

আরও পড়ুন: Congress: বামেদের সঙ্গে জোট নয়, কলকাতা-হাওড়া পুরভোটে “একলা চলো” নীতি কংগ্রেসের

১১টা নাগাদ সায়নি (Saayoni Ghosh) পুলিশের মুখোমুখি হলে তাঁকে জিজ্ঞাসাবাদ করা শুরু হয়। এর মাঝে হস্তক্ষেপ করেন দলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ (Kunal Ghosh)। তিনি ৪১এ নোটিশ দেখাতে পারেননি। মহিলা পুলিশ আধিকারিক ঊর্ধ্বতন কর্তার সঙ্গে কথা বলেন। কুণাল জানান, ন্যক্কারজনক ঘটনা। ভুয়ো মামলা তৈরি করে এনেছে। আমরা থানায় যাব। ভোটের কয়েকদিন আগে আসলে প্রচারে বাধা দিতেই এই নোংরা খেলা। হার বুঝতে পেরে মরিয়া বিজেপি।

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...