Tuesday, June 23, 2026

India-New Zealand: সিরিজ জয় ভারতের, ইডেনে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ৭৩ রানে জিতল টিম ইন্ডিয়া

Date:

Share post:

সিরিজ জয় ভারতের ( India) । ভারত-নিউজিল‍্যান্ড ( India-New Zealand) টি-২০ ( T-20) সিরিজের ফলাফল ৩-০। রবিবার ইডেনে তৃতীয় ম‍্যাচেও জয় রোহিত শর্মাদের। নিউজিল্যান্ডের বিরুদ্ধে এদিন ৭৩ রানে জিতল টিম ইন্ডিয়া। ম‍্যান অফ দ‍্যা সিরিজ হলেন অধিনায়ক রোহিত শর্মা। ম‍্যাচের সেরা অক্ষর প‍্যাটেল।

ম‍্যাচে এদিন টসে জিতে প্রথমে ব‍্যাট করার সিদ্ধান্ত নেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। প্রথমে ব‍্যাট করতে নেমে নির্ধারিত ওভারে ৭ উইকেট হারিয়ে ১৮৪ রান করে ভারত। ভারতের হয়ে দুরন্ত ব‍্যাটিং রোহিত শর্মার। ৫৬ রান করেন তিনি। ২৯ রান করেন ইশান কিষাণ। ২৫ রান করেন শ্রেয়স আইয়র। ২০ রান করেন ভেঙ্কটেস আইয়র। কিউয়িদের হয়ে তিন উইকেট স্টানারের। একটি করে উইকেট নেন ট্রেন্ট বোল্ট, মিলনে, লকি ফার্গুসন এবং এস সোদির।

জবাবে ব‍্যাট করতে নেমে ১১১ রানে গুটিয়ে যায় নিউজিল্যান্ড। কিউয়িদের হয়ে লড়াই চালান গাপ্টিল। ৫১ রান করেন তিনি। ডার্লি মিচেল করেন ৫ রান। ভারতের হয়ে তিন উইকেট নেন অক্ষর প‍্যাটেল। দুটি উইকেট নেন হর্ষল প‍্যাটেল।একটি করে উইকেট দীপক চাহার, যুজবেন্দ্র চ‍্যাহাল, ভেঙ্কটেস আইয়রের।

আরও পড়ুন:ISL: আইএসএলের প্রথম ম‍্যাচে ড্র এসসি ইস্টবেঙ্গলের

Related articles

২৪ ঘণ্টা খোলা থাকবে দোকান-অফিস, রাজস্ব ও কর্মসংস্থান বাড়াতে বড় পদক্ষেপ রাজ্যের

রাজ্যের রাজস্ব বৃদ্ধি ও বাণিজ্যের পরিবেশ বদলাতে বড় উদ্যোগ নিল নতুন সরকার। এবার থেকে পশ্চিমবঙ্গে ২৪ ঘণ্টা দোকান,...

শৃঙ্খলাভঙ্গের অভিযোগ! ফিরহাদ-অরূপদের শোকজ করল তৃণমূল কংগ্রেস 

দলের শৃঙ্খলাভঙ্গ এবং দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়ের মতো প্রথম সারির...

অন্নপূর্ণা যোজনায় কাটছাঁট বাজেটে, অর্ধেকেরও বেশি উপভোক্তা বাদ পড়ার আশঙ্কা 

রাজ্য সরকারের পেশ করা নতুন বাজেটে অন্নপূর্ণা যোজনার বরাদ্দ ঘিরে দানা বেঁধেছে তীব্র বিতর্ক। নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের ঢাকঢোল...

পরিকাঠামো উন্নয়নের নামে ভাঁওতা? গঙ্গাসাগর সেতুতে ‘টোকেন’ বরাদ্দ, বিমানবন্দরেও যৎসামান্য! 

বিরাট ঘোষণা, বড় বড় প্রতিশ্রুতি, কিন্তু বরাদ্দের খাতায় চোখ রাখলেই ধরা পড়ছে অন্য ছবি। বিজেপি সরকারের প্রথম বাজেটে...