Tuesday, May 12, 2026

সোমবার চারদিনের দিল্লি সফরে মমতা, উত্তপ্ত ত্রিপুরায় অভিষেক

Date:

Share post:

এক দিনে ভিন রাজ্য সফরে রওনা দিচ্ছেন তৃণমূল সুপ্রিমো মমতা এবং যুব তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ।

সোমবার সকালেই ত্রিপুরা যাচ্ছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক। আর দুপুরের বিমানে রাজধানীর উদ্দেশে রওনা দেবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একই দিনে দুই তৃণমূল শীর্ষ নেতার দু’টি পৃথক রাজ্য সফরের ঘটনা জাতীয় রাজনীতিতে রীতিমতো আলোচনার বিষয়।

রবিবার বিকেলে খুনের চেষ্টার অভিযোগে তৃণমূল নেত্রী সায়নী ঘোষকে গ্রেফতার করে আগরতলা পুলিশ। তাঁর বিরুদ্ধে ৩০৭, ১৫৩ এবং ১২০বি ধারায় অভিযোগ দায়ের হয়েছে। রবিবার সকাল থেকেই আগরতলা পূর্ব থানায় ছিলেন সায়নী। তাঁকে আটক করে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। পরে গ্রেফতার করা হয়। সেই ঘটনার প্রতিবাদেই রবিবার ত্রিপুরা যেতে চেয়েছিলেন অভিষেক। কিন্তু আবহাওয়ার জন্য সোমবার সকালেই আগরতলায় যাবেন তিনি। আর মুখ্যমন্ত্রীর দিল্লি সফর পূর্ব নির্ধারিত।

তৃণমূল যুবনেত্রী সায়নীর গ্রেফতারির পরেই তৎপর হয়েছে তৃণমূলের সংসদীয় দল। দ্রুত সাংসদদের দিল্লিতে পৌঁছতে বলা হয়েছে। তৃণমূল সংসদীয় দলের পক্ষ থেকে জানানো হয়েছে, ত্রিপুরায় আইন শৃঙ্খলার অবনতির অভিযোগে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করতে চেয়ে সময় চেয়েছেন তৃণমূল সাংসদরা। সঙ্গে সোমবার দিল্লিতে ধরনা কর্মসূচিও পালন করবেন তৃণমূল সাংসদরা। মোট ১৫ জন তৃণমূল সাংসদ দেখা করবেন অমিত শাহর সঙ্গে।
অবশ্য সোমবার পূর্ব নির্ধারিত সূচি মেনেই আগরতলা যাবেন অভিষেক। পুরভোটের প্রচারে তিনি সভাও করবেন।
সায়নীর গ্রেফতারির প্রতিবাদে দিনভর ত্রিপুরা জুড়ে নানা বিক্ষোভ কর্মসূচি নিয়েছে তৃণমূল।

Related articles

অবসর নিয়ে প্রীতমকে চ্যালেঞ্জ অরিজিতের! তারপর…

ভক্তদের আশাহত করে কয়েক মাস আগেই প্লেব্যাক থেকে অবসর নিয়েছেন 'রং দে তু মোহে গেরুয়া' গায়ক। কেন এমন...

হাওড়ার তৃণমূল নেতার বাড়িতে ‘গোপন সুড়ঙ্গ’! ‘ডন’ শামিমের খোঁজে তল্লাশি

হাওড়ার দাপুটে তৃণমূল নেতা (TMC Leader) শামিম আহমেদ (Shamim Ahmed) ওরফে 'বড়ে'-র বাড়িতে তল্লাশি চালাতে গিয়ে চোখ কপালে...

জুডিশিয়াল কমিশন গঠনের পথে রাজ্য! আরজি কর মামলা থেকে সরলেন বিচারপতি মান্থা

রাজ্য রাজনীতি তোলপাড় করা আরজি কর মামলা (RG Kar Medical College and Hospital Case) থেকে সরে দাঁড়াল বিচারপতি...

নির্বাচনের আগে স্যোশাল মিডিয়ায় প্ররোচনামূলক পোস্ট! সাইবার সেলের হাতে গ্রেফতার গর্গ চট্টোপাধ্যায়

বিধানসভা নির্বাচনের আগে স্যোশাল মিডিয়ায় (Social Media) প্ররোচনামূলক পোস্ট ও ইভিএম (EVM) সম্পর্কে ভুয়ো তথ্য ছড়ানোর অভিযোগ। মঙ্গলবার,...