Monday, June 22, 2026

টিকার দুটো ডোজ নেওয়া, বিয়ের আগে পাত্রীর করোনা রিপোর্ট এল পজিটিভ!

Date:

Share post:

টিকার দুটো ডোজ নেওয়া৷ তারপরও বিয়ের আগে পাত্রীর করোনা রিপোর্ট এল পজিটিভ৷ তাই প্রশাসনের নির্দেশে পূর্ব বর্ধমানের ভাতারের ওই তরুণীর বিয়ে ভেস্তে গেল৷
প্রশাসনের দাবি, ওই তরুণীর করোনা রিপোর্ট পজিটিভ আসায় তাঁকে হোম কোয়ারেন্টাইনে থাকতে বলা হয়েছিল৷

আরও পড়ুন-  Cricket:ইডেনে সুপার সানডে ম্যাচ, নিরাপত্তার ঘেরাটোপে কলকাতা, বন্ধ বহু রাস্তা

কিন্তু এর পরেও মেয়ের বাড়ি থেকে বিয়ের প্রস্তুতি চালিয়ে যাওয়া হচ্ছিল৷ তাই শুক্রবার রাতে স্বাস্থ্য দফতরের আধিকারিকদের নিয়ে তরুণীর বাড়ি গিয়ে বিয়ে বন্ধের নির্দেশ দিয়ে আসেন বিডিও অরুণ কুমার৷ এদিকে প্রশাসনের নির্দেশে ফাঁপড়ে পড়েছে মেয়ের পরিবার৷
আচমকা এভাবে বিয়ে বন্ধের নির্দেশে এখন চরম হতাশায় ভুগছে মেয়ের পরিবার৷
আজ রবিবার ছিল ওই তরুণীর বিয়ে৷ তিনি জানিয়েছেন, বিয়ের আগে করোনার দুটি ভ্যাকসিনই তাঁর নেওয়া হয়ে গিয়েছিল৷ তার পরেও করোনা রিপোর্ট পজিটিভ আসায় তিনি বিস্মিত হন৷ পুরোপুরি নিশ্চিত হতে তিনি আবার করোনা পরীক্ষা করিয়েছিলেন৷ বৃহস্পতিবার সেই রিপোর্ট নেগেটিভ আসে৷ বছর ২৬-এর ওই তরুণী বলেন, ‘মঙ্গলবার দাঁতের স্কেলিং করাতে বর্ধমানের ডেন্টাল হাসপাতালে গিয়েছিলাম৷ সেখানে আমার করোনা পরীক্ষা হয়েছিল৷ পরে জানতে পারি রিপোর্ট পজিটিভ এসেছে৷ কিন্তু আমার কোনও উপসর্গই ছিল না৷ তার উপর টিকার দুটো ডোজ নেওয়া হয়ে গিয়েছিল৷ তাই রিপোর্ট দেখে ধন্দে পড়ে গিয়েছিলাম৷ ঠিক করি, আবার করোনা পরীক্ষা করাব৷ দ্বিতীয়বার রিপোর্ট নেগেটিভ আসে৷’
এদিকে তরুণীর প্রথমবারের করোনা রিপোর্ট চলে যায় ভাতারের ব্লক স্বাস্থ্য আধিকারিক ও ব্লক প্রশাসনের কাছে৷ সেই রিপোর্টের ভিত্তিতে প্রশাসন মেয়ের বাড়িকে বিয়ের প্রস্তুতি বন্ধ রাখার নির্দেশ দেয়৷ তখন মেয়ের বাড়ি থেকে দ্বিতীয় রিপোর্টের কথা জানানো হয়৷ তরুণীর বাবা প্রশাসনের কাছে বিয়ে বাতিল না করার অনুরোধ করেন৷

কিন্তু কোনওরকম ঝুঁকি না নিয়ে ‘করোনা পজিটিভ’ পাত্রীকে হোম কোয়ারেন্টাইনে থাকতে বলেন ব্লকের স্বাস্থ্য কর্তারা৷

শুক্রবার দুপুরে স্বাস্থ্য দফতরের প্রতিনিধিরা তরুণীর বাড়ি গিয়ে বিয়ের অনুষ্ঠান করতে নিষেধ করে আসেন৷ কিন্তু মেয়ের বাড়ি রাজি না হওয়ায় সন্ধ্যায় বিডিও অরুণ কুমার গিয়ে বিয়ে বন্ধের নির্দেশ দিয়ে আসেন৷

Related articles

ব্যাঙ্কে অ্যাকাউন্ট ফ্রিজের চিঠি দেওয়ায় শোকজ! জবাবে পাল্টা তৃণমূলকেই দায়ী করলেন অরূপ 

শোকজের জবাবে এবার দলকেই কাঠগড়ায় তুললেন তৃণমূল নেতা অরূপ বিশ্বাস (Arup Biswas)। কোষাধ্যক্ষ থাকা সত্ত্বেও, তহবিলের টাকা কোন...

বিশ্বকাপে শুরু ইয়ামাল শো, সৌদি আরবকে হারিয়ে ছন্দে ফিরল স্পেন

ফিফা বিশ্বকাপের(FIFA World Cup) গ্রুপ পর্বের ম্যাচে সৌদি আরবকে ৪-০ গোলে হারাল স্পেন(Spain)। জোড়া গোল করেন মিকেল ওয়ারজাবাল।...

বেঙ্গল টি২০ লিগের ফাইনালে ইডেনে ক্রীড়ামন্ত্রী, সৌরভ-ঝুলনদের সঙ্গে বৈঠক শেষে কী জানালেন?

বেঙ্গল টি২০ লিগের (Bengal T20 League) ফাইনাল ম্যাচের দিন ইডেনে এলেন রাজ্যের ক্রীড়া ও যুব কল্যাণমন্ত্রী ইন্দ্রনীল খাঁ(Indranil...

ভাঙা পাঁজর-ফুসফুসে চোট নিয়ে হাসপাতালের বেড থেকে নিট পরীক্ষাকেন্দ্রে সৃষ্টি 

ভাঙা পাঁজর, ফুসফুসে গুরুতর চোট, আর তীব্র শারীরিক যন্ত্রণা— কোনও কিছুই দমাতে পারল না তাঁর অদম্য ইচ্ছাশক্তিকে। চিকিৎসকদের...