Saturday, March 14, 2026

সিরিজ জিতলেও মাটিতেই পা রাখতে বলছেন দ্রাবিড়

Date:

Share post:

রাহুল দ্রাবিড় (Rahul Dravid) ও রোহিত শর্মা (Rohit Sharma) কোচ-অধিনায়ক জুটি জয় দিয়ে ভারতের নতুন সফর শুরু করলেন। টি-২০ বিশ্বকাপের (T20 World Cup) গ্রুপ পর্ব থেকেই বিদায় নেওয়ার পর কিউয়িদের বিরুদ্ধে তিন ম্যাচের টি-২০ (T20) সিরিজ খেলল ভারত। জয়পুর, রাঁচি ও কলকাতা… তিন শহরের তিন ম্যাচে তিন জয় রোহিতের ভারতের। টিম ইন্ডিয়ার (Team India) হেড কোচ রাহুল দ্রাবিড় বলেন, “আমি মনে করি এটা সত্যিই একটা ভালো সিরিজ জয়। সকলেই সিরিজে খুব ভালো খেলেছে। ভালো লাগছে, শুরুটা ভালো হয়েছে। আমরা বেশ বাস্তববাদী। তবে এই সিরিজে জেতার পরও কিন্তু আমাদের পা মাটিতেই রাখতে হবে।”
কিউয়িদের ৩-০ ব্যবধানে হারালেও তাদের জন্য এই সিরিজটা কঠিন ছিল বলছেন দ্রাবিড়। তাঁর কথায়, “বিশ্বকাপের ফাইনাল খেলা এবং তারপর তিন দিন পরে ছয় দিনের মধ্যে তিনটি ম্যাচ খেলা নিউজিল্যান্ডের পক্ষে সহজ ছিল না। আমাদের দৃষ্টিকোণ থেকে চমৎকার কিন্তু আমাদের এই সিরিজ থেকে শিখতে হবে এবং এগিয়ে যেতে হবে।”
তিনি বলেন, “কিছু অল্পবয়সী ছেলেদের এই সিরিজে পারফরম্যান্স দেখে সত্যিই ভালো লাগল। আমরা এমন কিছু ছেলেদের সুযোগ দিয়েছিলাম যারা গত কয়েক মাসে বেশি ক্রিকেট খেলেনি। এবং বেশ কয়েকজন অভিজ্ঞ ক্রিকেটারদের আমরা বিশ্রাম দিয়েছিলাম। আমরা এই সিরিজ থেকে যে অভিজ্ঞতাটা পেলাম সেটা আমরা আগামী দিনে কাজে লাগাতে পারব।”
বেশ কয়েকজন অভিজ্ঞ ক্রিকেটাররা বিশ্রামে থাকলেও তারুণ্য ও অভিজ্ঞতার মিশেলে বাজিমাত করেছে রোহিতের ভারত। যা নিয়ে দ্রাবিড় আরও বলেন, “এটা দেখে সত্যিই ভালো লাগছে যে আমাদের কাছে বিকল্প আছে এবং আমরা মিলিয়ে মিশিয়ে খেলতে পারি। এখন থেকে পরের বিশ্বকাপ অবধি অনেকটা সময় রয়েছে আমাদের প্লেয়াররা অনেকটা সময় পাবে।”

spot_img

Related articles

হরমুজ থেকে ভারতের দিকে রওনা দিল জাহাজ: আসছে এলপিজি ট্যাঙ্ক

অবশেষে হরমুজে আটকে থাকা ভারতের জাহাজগুলিকে ছাড়ার অনুমতি দিল ইরান। ভারত সরকারের পক্ষ থেকে পূর্ব হরমুজে (Strait of...

সাপ্লিমেন্টারি তালিকা কবে? কমিশনের কর্মশালায় একগুচ্ছ প্রশ্ন তৃণমূলের 

বিধানসভা ভোটের রণদামামা বাজার আগেই ভোটার তালিকা নিয়ে নিজেদের আপত্তির কথা আরও একবার স্পষ্ট করল তৃণমূল কংগ্রেস। শুক্রবার...

মোদি রাজ্যে পা রাখার আগেই ‘গো ব্যাক’! বিরাট হোর্ডিং শহরজুড়ে

বিজেপির রাজ্য নেতাদের কলঙ্কিত অত্যাচারে বিধ্বস্ত গোটা বাংলা। বারবার তাঁদের ডেইলি প্যাসেঞ্জার জাতীয় নেতারা এসে যে পেপ-টক দেওয়ার...

কর্মীদের চোখের চিকিৎসায় উদ্যোগী মার্লিন গোষ্ঠী, দুই কেন্দ্রে আয়োজিত হল পরীক্ষা শিবির 

কর্মীদের শারীরিক সুস্থতা ও স্বাস্থ্যের দিকে নজর দিতে অভিনব উদ্যোগ নিল দেশের অন্যতম আবাসন নির্মাণকারী সংস্থা মার্লিন গোষ্ঠী।...