Saturday, April 4, 2026

Kamal Hassan: করোনা আক্রান্ত অভিনেতা কমল হাসান

Date:

Share post:

করোনা আক্রান্ত অভিনেতা কমল হাসান(Kamal Hassan)। হাসপাতালেই আইসোলেশনে রয়েছেন তিনি। তামিল ভাষায় টুইটারে অভিনেতা নিজেই নিজের কোভিড আক্রান্তের খবর  জানান।


সোমবার দুপুরে একটি টুইটে তিনি লেখেন,  “আমেরিকা থেকে ফেরার পর হালকা কাশি হচ্ছিল। পরীক্ষা করানোর পর কোভিড পজিটিভ ফল আসে। আমি হাসপাতালে আইসোলেশনে রয়েছি। বাকিরা সকলেই ভাল আছে।অতিমারী এখনও অতীত হয়ে যায়নি।” পাশাপাশি ভক্তদের উদ্দেশে তিনি লেখেন,   ‘করোনা অতিমারি এখনও বিদায় জানায়নি। তাই সকলে সাবধানে থাকুন।’


গত ৭ নভেম্বর নিজের ৬৭তম জন্মদিন পালন করেন কমল হাসান। তারও দিন দুয়েক আগে কমলের জন্মদিন উপলক্ষে দক্ষিণী পরিচালক লোকেশ কানাগরাজ তাঁর ছবি ‘বিক্রম’-এর পোস্টার প্রকাশ করেছেন। ছবিতে অভিনয় করেছেন কমল।এদিকে তামিল বিগ বস রিয়্যালিটি শোয়ের সঞ্চালনা করেন কমল হাসান। তারকা করোনা আক্রান্ত হওয়ার পর সেই শোটি কে সঞ্চালনা করবেন, তা নিয়ে চিন্তায় শোয়ের প্রযোজকরা।


Related articles

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্ট ফোরাম,শনিতে এফআইআরের সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...

মালদহে অশান্তির জের: সব জেলাশাসকদের সঙ্গে বৈঠকে মুখ্যসচিব

মালদহে অশান্তির জেরে চক্রান্ত করে বাংলাকে বদনাম করার অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে নতুন করে যাতে কোনও...