Monday, April 6, 2026

Eastbengal: সোশ্যাল মিডিয়ায় ট্রোল লাল-হলুদ চিমা

Date:

Share post:

এবারের মরশুমে ঘুরে দাঁড়াতে চেয়েছিল লাল-হলুদ ব্রিগেড। সে কারণে গত মরশুমের সব বিদেশিদেরই ছাঁটাই করেছে ইস্টবেঙ্গল ম্যানজমেন্ট। এসেছেন নতুন একঝাঁক তারকা। তবে টুর্নামেন্ট শুরু হওয়ার আগেই লাল-হলুদের বিদেশিদের মধ্যে সবথেকে বেশি আলোচনার কেন্দ্রে ছিলেন ড্যানিয়েল চিমা চুকু। নাইজেরিয়ার এই ফুটবলারের সঙ্গে চিমা ওকোরির তুলনা টানতে শুরু করেছিলেন সকলেই। কিন্তু, গতকাল জামশেদপুরের বিরুদ্ধে ম্যাচের শেষে এই নতুন চিমাকে নিয়ে লাল-হলুদ সমর্থকেরা যে কার্যত হতাশ, সেটা সোশ্যাল মিডিয়ায় চোখ রাখলেই বুঝতে পারা যাবে।

আরও পড়ুন- Metro Rail:সুখবর!চলতি সপ্তাহেই ফের মেট্রোয় ফিরছে টোকেন

চলতি ISL টুর্নামেন্টের শুরুটা একেবারেই মনের মতো করতে পারল না ইস্টবেঙ্গল শিবির। জামশেদপুর FC-র কাছে ১-১ গোলে ড্র করে প্রথম ম্যাচেই আটকে যেতে হয় মানোলো ডিয়াজের দলকে।
ম্যাচের ৩৭ মিনিটে মহম্মদ রফিকের থেকে পাস পেয়ে জামশেদপুরের দুই ডিফেন্ডারকে কাটিয়েও ফেলেছিলেন পেরিসোভিচ। কিন্তু, শেষ পর্যন্ত তিনি গোলের দরজা খুলতে পারেননি।
প্রথম ম্যাচে আটকে যাওয়ার পরই নেট পাড়ায় চিমাকে নিয়ে শুরু হয়ে যায় তীব্র সমালোচনা। কারণ গোটা ম্যাচ জুড়েই তিনি কার্যত নিষ্প্রভ ছিলেন। সকলের মুখে একটাই কথা, টুর্নামেন্ট শুরু হওয়ার আগে প্রত্যাশার যে পারদ চিমা বাড়িয়ে দিয়েছিলেন, তা ন্যুনতমও পূরণ করতে পারেননি তিনি।

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...