Tuesday, June 23, 2026

Breakfast sports: ব্রেকফাস্ট স্পোর্টস

Date:

Share post:

১) আইএসএল এর প্রথম ম্যাচে জামশেদপুরের সঙ্গে ১-১ করেছে এস সি ইস্টবেঙ্গল। নিজেদের প্রথম ম্যাচে হওয়া ভুল ত্রুটির কথা স্বীকার করেও টুর্নামেন্টে পরবর্তী ম্যাচ গুলোর জন্য যথেষ্ট আত্মবিশ্বাসী লাল হলুদ কোচ মানোলো দিয়াজ।

২) সোমবার থেকে শুরু হলো এটিকে মোহনবাগানের ডার্বির প্রস্তুতি। অমরিন্দর সিং, লিস্টন কোলাসো, প্রীতম কোটাল, শুভাশীষ বসুরা তিন পয়েন্ট তলতে মরিয়া ২৭ তারিখের ম‍্যাচে।

৩) ‘বঙ্গসন্তান হিসেবে এই ম্যাচ সবসময় গুরুত্বপূর্ণ। বহু ডার্বি ম্যাচ খেলেছি । জানি এই ম্যাচ জিতলে সমর্থকরা কতটা খুশি হন।’ ডার্বি এমনটাই বললেন বাগান ডিফেন্ডার প্রীতম কোটাল।

৪) নিউজিল্যান্ডের বিরুদ্ধে দু’টেস্টের সিরিজে ডাকা হতে পারে ভারতীয় ক্রিকেটার সূর্যকুমার যাদবকে। সূত্রের খবর রাহুল দ্রাবিড়ের দল পরিচালন সমিতি তাঁকে শেষ মুহূর্তে টেস্ট দলে যোগ দেওয়ার জন্য ডেকেছে। যদিও বোর্ডের তরফে এখনও সরকারি ভাবে এ খবর স্বীকার করা হয়নি।

৫) মহেন্দ্র সিং ধোনির সামনেই শেষ বলে ছক্কা মেরে তামিলনাড়ুকে সৈয়দ মুস্তাক আলি ট্রফি জিতিয়ে দিলেন শাহরুখ খান। টিভিতেই পুরো ব্যাপারটাই দেখলেন ধোনি। সেই ছবি পোস্ট করেছে চেন্নাই সুপার কিংস।

আরও পড়ুন:Breakfast news: ব্রেকফাস্ট নিউজ

Related articles

মেসি মামলায় হাইকোর্টের ডিভিশন বেঞ্চ স্বস্তি বহাল অরূপের, ফের ধাক্কা শতদ্রুর

মেসি মামলায় আপাতত স্বস্তি বহাল রাজ্যের প্রাক্তন ক্রীড়া মন্ত্রী অরূপ বিশ্বাসের(Aroop Biswas)। হাইকোর্টের একক বেঞ্চের রক্ষাকবচ-নির্দেশকে চ্যালেঞ্জ করে...

বিচারপতির দাদা বিজেপি নেতা! বিচারব্যবস্থার উপর আস্থা রাখলেন কল্যাণ, মমতা-মামলায় বড় নির্দেশ হাই কোর্টের

ভবানীপুরের ভোটের ফলকে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) চ্যালেঞ্জ মামলায় কেন্দ্রের ইভিএম (EMV), ভিভিপ্যাট (VVPat), CCTV ফুটেজ...

তিস্তা-জলঢাকায় হড়পা বান, উত্তরবঙ্গে জারি রেড অ্যালার্ট

টানা এক সপ্তাহের ভারি বৃষ্টিতে উত্তরবঙ্গের (North Bengal Heavy rainfall) অবস্থা বেশ আশঙ্কাজনক। তিস্তা (Tista) আর জলঢাকা (Jaldhaka)...

মহানগরীতে দুপুরেই আঁধার নামিয়ে তুমুল বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি

গত কয়েক দিনের দমবন্ধ করা ভ্যাপসা গরম শেষে ফের কলকাতা (Kolkata) ও পার্শ্ববর্তী এলাকায় ঝেঁপে বৃষ্টি নামল। মঙ্গলবার...