Wednesday, June 17, 2026

Garpha case: তিন মাস মৃতের দেহ আগলে গড়ফার পরিবার! ধোঁয়াশায় পুলিশ

Date:

Share post:

ফের রবিনসন স্ট্রিটের ছায়া।গড়ফার পি রায় লেনের বাসিন্দা বছর সত্তরের সংগ্রাম দে’র কঙ্কাল উদ্ধারের (Garfa Mysterious Death) পর পুলিশ রীতিমতো দ্বন্দ্বে। এই মৃত্যু কি স্বাভাবিক? যদি স্বাভাবিক হয়, তা হলে মৃতদেহ (Decomposed Body) সৎকার না করে পরিবার তিন মাস ধরে এ ভাবে আগলে রাখল কেন?
সোমবার সন্ধেয় পাওয়া ময়নাতদন্তের রিপোর্ট পুলিশের একটা সন্দেহ দূর করেছে৷ রিপোর্টে বলা হয়েছে, সংগ্রাম দে’র মৃত্যু স্বাভাবিক৷ স্বভাবতই পুলিসের সন্দেহ, পরিবারের বাকিরা মানসিকভাবে অসুস্থ৷ কিন্তু প্রশ্ন উঠেছে, ছেলে কৌশিক দে যদি মানসিক ভাবে অসুস্থ হয়ে থাকেন , তা হলে সংগ্রাম দে’র স্ত্রী অরুণা দে কেন স্বামীর মৃত্যুর কথা কাউকে জানাননি? ছেলেই কি মা’কে চুপ থাকতে বাধ্য করেছিলেন? খোঁজখবর নিয়ে পুলিশ জানতে পেরেছে সংগ্রাম দে’র স্ত্রী শারীরিক ভাবে অসুস্থ৷ হাঁটাচলা করতে পারেন না৷ দু’হাতে ভর দিয়ে কোনও রকমে কাজ করেন৷
ক্লাবের ছেলেদের সন্দেহ না হলে হয়তো আরও কিছু দিন আড়ালেই থেকে যেত সংগ্রাম দে’র দেহ৷ স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৃত সংগ্রাম দে প্রতি বছর দুর্গা পুজোয় বিপুল অঙ্কের টাকা চাঁদা দিতেন৷ কিন্তু, এ বছর পুজোর চাঁদা দেননি৷ ক্লাবের ছেলেরা চাঁদা চাইতে গেলে মৃতর ছেলে কৌশিক দে জানান, ‘বাবা সোশ্যালি ডেড’৷ কৌশিকের এই কথা শুনেই স্থানীয়দের সন্দেহ হয়৷ তার মধ্যে বেশ কিছু দিন ধরে তাঁরা সংগ্রাম দে’কে বাড়ির বাইরেও দেখতে পাননি৷ এরপরই দুর্গন্ধ এলাকায় টিকতে পারছিলেন না কেউ। দুর্গন্ধের কারণ খুঁজতে গিয়েই ঘটনা প্রকাশ্যে আসে৷ শেষ পর্যন্ত পুলিশ ওই বাড়ি গিয়ে কঙ্কাল উদ্ধার করে৷

Related articles

২৫ বছর পর অস্ত্র ত্যাগ পুষ্পার, মূলস্রোতে ফেরার বার্তা

দীর্ঘ ২৫ বছরের সশস্ত্র আন্দোলনের জীবন ছেড়ে অবশেষে মূলস্রোতে ফেরার সিদ্ধান্ত নিলেন নিলেন জঙ্গলমহলের (Jangalmahal) একসময়ের মাওবাদী নেত্রী...

চাপ আরও বাড়ল অরূপের, একগুচ্ছ অভিযোগ করে পুলিশকে চিঠি মেসি

যুবভারতী  মেসি(Messi) কাণ্ডে চাপ আরও বাড়ল অরূপ বিশ্বাসের, টিম মেসির পক্ষ থেকে ইমলে করে প্রাক্তন ক্রীড়ামন্ত্রীর নামে অভিযোগ...

ধাপা এলাকার মহিলাদের জন্য পাটশিল্প প্রশিক্ষণ কর্মশালা মার্লিন গ্রুপ- DRCSC- টিডিএইচ সুইস হোমসের

শহর কলকাতার ধাপার বস্তি এলাকার মহিলাদের স্বনির্ভর করে তুলতে ডিআরসিএসসি, টিডিএইচ সুইস হোমস এবং মার্লিন গ্রুপের সিএসআরের উদ্যোগ...

উদ্ধব শিবিরের সাংসদ-বিধায়ক ভাঙানো চালু রেখেছে বিজেপি! আইনি পদক্ষেপের হুঁশিয়ারি রাউতের

শিবসেনায় ( Shiv Sena) (উদ্ধব শিবির) ভাঙন অব্যাহত। শীঘ্রই উদ্ধব শিবিরের ৭ সাংসদ ও ১৬ জন বিধায়ক দল...