Friday, April 10, 2026

Dead Body -Maldah :  মালদহে যুগলের দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য

Date:

Share post:

জোড়া মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়াল মালদহের ইংরেজবাজারের এয়ারপোর্ট এলাকায়। মঙ্গলবার সকালে এক যুবক ও যুবতীর দেহ উদ্ধার হয় এয়ারপোর্ট চত্বরের মাঠে। মৃত যুবকের নাম রনি দাস (২২)। তিনি ইংরেজবাজারের বাগবাড়ির দুর্গাপল্লীর বাসিন্দা। যুবতীর নাম শাম্বিকা রায় (১৮)। তিনি ইংরেজবাজারের তেলিপুকুর এলাকার বাসিন্দা। এদিন সকালে প্রাতঃভ্রমণ করার সময় জোড়া মৃতদেহ নজরে আসে পথচারীদের। মৃতদেহে আঘাত ও রক্তের দাগ ছিল বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। মৃতদেহ দুটির পাশেই পড়েছিল ওই যুবকের বাইক। যুবকের পরিবারের অনুমান, খুন করা হয়েছে দু’জনকে। মৃত যুবক স্থানীয় আইটিআই কলেজে পাঠরত ছিলেন বলে জানা গেছে। গত কাল থেকেই সে নিখোঁজ ছিল বলে জানিয়েছেন পরিবারের লোকেরা। ডেপুটি পুলিশ সুপারের নেতৃত্বে ঘটনাস্থলে পৌঁছেছে ইংরেজবাজার থানার পুলিশ বাহিনী।

Related articles

সাউথ সিটির পর এবার ডায়মন্ড প্লাজা, কলকাতার আরও এক মল কিনল ব্ল্যাকস্টোন

দক্ষিণ কলকাতার সাউথ সিটি মলের পর এবার উত্তর শহরতলির ডায়মন্ড প্লাজা। কলকাতার আরও এক জনপ্রিয় মলের মালিকানা বদল...

ভোটের কাজে নিষেধাজ্ঞা! একযোগে ১০০ পুলিশ আধিকারিককে বদলি রাজ্যের

বিধানসভা নির্বাচনের মুখে বড়সড় রদবদল ঘটানো হলো রাজ্য পুলিশে। একযোগে ১০০ জন পুলিশ আধিকারিককে বদলি করল নবান্ন। যার...

IPL: মালিকের শহরে রুদ্ধশ্বাস জয় পন্থদের, হতশ্রী বোলিংয়ে হার কেকেআরের

আইপিএলে (IPL) হারের ধারা অব্যাহত কেকেআরের(KKR)। ইডেনে নাইটদের বিরুদ্ধে ৩ উইকেটে জয় লখনউয়ের(LSG)। ইডেনে টসে হেরে প্রথমে ব্যাট করতে...

বড়সড় ছাঁটাই! ভোটার তালিকা থেকে নাম বাদ গেল প্রায় ২৭ লক্ষ মানুষের

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়ার শেষে বিধানসভা ভিত্তিক বাদ পড়া ভোটারদের তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। কমিশনের...