Thursday, June 11, 2026

Dinhata Bank Dacoity : দিনহাটায় গ্রাহক সেজে ব্যাঙ্কে ঢুকে ১৯ লক্ষ টাকা নিয়ে উধাও

Date:

Share post:

গ্রাহক সেজে ব্যাঙ্কে ঢুকে ১৯ লক্ষ টাকা নিয়ে উধাও হওয়ার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ল দিনহাটায়। দিন-দুপুরে দিনহাটার নিগমনগরের উত্তরবঙ্গ ক্ষেত্রের গ্রামীণ ব্যাঙ্কের শাখায় প্রায় ১৯ লক্ষ টাকা নিয়ে চম্পট দিল দুষ্কৃতীরা। জানা গিয়েছে, মঙ্গলবার ব্যাঙ্ক খুলতেই কয়েক জন গ্রাহক সেজে ব্যাঙ্কে ঢোকে । তাদের প্রত্যেকের মুখেই মাস্ক ছিল। ব্যাঙ্কে ঢুকেই তারা নিজের ভূমিকায় অবতীর্ণ হয়ে ব্যাঙ্ক ম্যানেজারসহ অন্যদেরকে ভয় দেখিয়ে প্রায় ১৯ লক্ষ টাকা নিয়ে পালিয়ে যায়। ঘটনা জানাজানি হতেই জোর আলোড়ন ছড়িয়ে পরে। খবর পেয়েই দিনহাটা থেকে মহকুমা পুলিশ আধিকারিক ত্রিদীব সরকার, আইসি সুরজ থাপার নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী সেখানে ছুটে যায়। শুরু হয় তদন্ত। প্রথম যে কয়েকজন গ্রাহক ব্যাঙ্কে গিয়েছিলেন তাদের চিহ্নিত করে ইতিমধ্যেই একজনকে নিয়ে আসা হয় ব্যাঙ্কে। পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ করছে বলে জানা গিয়েছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে এদিন ব্যাঙ্ক থেকে প্রায় ১৯ লক্ষ টাকা নিয়ে চম্পট দেয়। তারা গ্রাহক সেজে ব্যাংকে ঢোকে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। তবে ব্যাঙ্ক কর্তৃপক্ষের এখনো কোনো বক্তব্য পাওয়া যায়নি।

Related articles

দেশজুড়ে বিক্ষোভের আগুন, পুনেতে ‘ককরোচ জনতা পার্টি’র সমাবেশে উপচে পড়ল ভিড়

পরীক্ষা বিতর্ক ও প্রশ্ন ফাঁসের অভিযোগে দেশজুড়ে তোলপাড় চলছে। এই আবহে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার দাবিতে দেশব্যাপী...

কেন্দ্রের ছাড়পত্র, কেমোথেরাপির দুই ওষুধের আকাশছোঁয়া দাম বৃদ্ধির পথে

মূল্যবৃদ্ধির জেরে এমনিতেই উঠছে নাভিশ্বাস! তার মধ্যেই এবার ক্যানসারের মত রোগের চিকিৎসা অনেকটাই ব্যয়বহুল হয়ে দাঁড়াচ্ছে। বাড়ছে কেমোথেরাপির...

গৃহবধূদের কাজের মূল্য কত? বড় বার্তা শীর্ষ আদালতের

সুপ্রিম কোর্টের (Supreme Court) এক গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণে নতুন করে আলোচনায় উঠে এল গৃহবধূদের অবদান। শীর্ষ আদালত স্পষ্ট জানিয়ে...

ফের বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাজ্যসভায় মল্লিকার্জুন খাড়্গে

কর্নাটক (Karnataka) থেকে রাজ্যসভায় পুনর্নির্বাচিত হলেন কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি তথা প্রবীণ রাজনীতিক মল্লিকার্জুন খাড়্গে (Mallikarjun Kharge)। কার্যত এবারেও...