Thursday, April 9, 2026

Meeting: ফের বিজেপির কথার সুর ধনকড়ের কণ্ঠে, পুরভোট-বৈঠকে সংঘাতের কাঁটা

Date:

Share post:

রাজ্য নির্বাচন কমিশনার সৌরভ দাসের সঙ্গে ঘণ্টাখানেক বৈঠক করেন রাজ্যপাল জগদীপ ধনকড়

 

ধনকড় আছেন ধনকড়েই। বেশ কিছুদিন নীরব থাকার পরে ফের রাজ্যের সঙ্গে সংঘাতের পথে রাজ্যপাল। বিজেপির (Bjp) দাবির প্রতিধ্বনি তাঁর কথায়। এবার ইস্যু পুরভোট। রাজ্যের পুরভোট নিয়ে আলোচনা করতে মঙ্গলবার, রাজ্য নির্বাচন কমিশনার সৌরভ দাসকে (Sourav Das) তলব করেন জগদীপ ধনকড় (Jagdeep Dhankar)। তাঁদের মধ্যে বেশ কিছুক্ষণ বৈঠক হয়। তারপরে বৈঠকের বিষয় নিয়ে টুইট করে রাজ্যপাল। পুরভোট নিয়ে বিজেপির সুর ফের জগদীপ ধনকড়ের কণ্ঠে।

যথারীতি বিজেপির সুরেই সুর মেলালেন রাজ্যপাল। রাজ্যের ১১২ টি পুরসভাতেই একই সঙ্গে ভোট চাইলেন তিনি। গেরুয়া শিবিরের যুক্তিরই প্রতিধ্বনি শোনা গেল তাঁর কথায়। স্বচ্ছ এবং নিরপেক্ষ নির্বাচন করতে হলে নাকি ভোট করতে হবে একই সঙ্গে। সৌরভ দাসের সঙ্গে বৈঠকে ঘণ্টাখানেক ধরে নানাভাবে তাঁকে এই কথাটাই বোঝাতে চেষ্টা করেন ধনকড়। অথচ রাজ্য নির্বাচন কমিশন ইতিমধ্যেই যুক্তি এবং তথ্য দিয়ে জানিয়ে দিয়েছে, যে একই সঙ্গে ১১২টি পুরসভায় ভোটগ্রহণ সম্ভব নয়। শুধু তাই নয়, এই সিদ্ধান্ত যে রাজ্যের কোভিড পরিস্থিতি এবং টিকাকরণের ভিত্তিতে করা হয়েছে তাও স্পষ্ট করে দেওয়া হয়েছে। কিন্তু তারপরেও তৃণমূলের অভিযোগের মতোই বিজেপির কথাই বলছেন রাজ্যপাল।

 

 

 

Related articles

প্রয়াত আবু হাসেম খান চৌধুরি: মালদহ কংগ্রেসে যুগের অবসান

শারীরিক কারণে সাম্প্রতিক প্রত্যক্ষ রাজনীতিতে না থাকলেও তাঁর উপস্থিতি ছায়ার মতো অনুসরণ করত মালদহের রাজনীতিকে। সেই আবু হাসেম...

IPL: বরুণ-নারিনকে নিয়ে জারি উদ্বেগ, কেকেআর-লখনউ ম্যাচে ভিলেন হবে বৃষ্টি?

প্রথম দুই ম্যাচে হার। বৃষ্টির কারণে পাঞ্জাব কিংস ম্যাচ থেকে ১ পয়েন্ট ঘরে ঢুকেছে। এই পরিস্থিতিতে  বৃহস্পতিবার আইপিএলে...

নেই বাড়ি-গাড়ি: রাজ্যের মুখ্যমন্ত্রীর মোট সম্পত্তি ১৫ লক্ষ

তিনি দাবি করেন, রাস্তা থেকে লড়াই করে বর্তমানে যে জায়গায় তিনি এসেছেন, তা অর্জন করেছেন বলে। যে কোনও...

পড়ুয়াদের পোশাক-জুতোর গুণগত মানে কড়া নজর! আচমকা পরিদর্শনে নামছে বিকাশ ভবন 

রাজ্যের সরকারি ও সরকার পোষিত স্কুলগুলিতে পড়ুয়াদের দেওয়া পোশাক, জুতো ও স্কুল ব্যাগের গুণগত মান নিয়ে কোনও আপস...