Tuesday, June 23, 2026

Agartala:পুরভোটের আগে তৃণমূল প্রার্থীর বাড়ি লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ, কাঠগড়ায় বিজেপি

Date:

Share post:

প্রচারের শেষ দিনেও ফের উত্তপ্ত আগরতলা(Agartala)। তৃণমূল প্রার্থীর বাড়ি লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ উঠল বিজেপির(BJP) বিরুদ্ধে। যদিও গুলি চালানোর অভিযোগ অস্বীকার করেছে বিজেপি।

আরও পড়ুন:Agartala: ভয় পাবেন না, পাশে আছি: আক্রান্ত দলীয় নেতা-প্রার্থীদের পাশে দাঁড়িয়ে আশ্বাস অভিষেকের

আর মাত্র এক দিনের অপেক্ষা। তারপরই রাজ্যের পুরভোট।তার আগে সোমবার রাতে আগরতলা পুরনিগমের ১ নম্বর ওয়ার্ডের তৃণমূল প্রার্থী(TMC Candidate) গৌরী মজুমদারের বাড়ি লক্ষ্য করে গুলি ছোড়া হয়েছে বলে অভিযোগ।পরপর দু’রাউন্ড গুলি ছোঁড়া হয়েছে বলে অভিযোগ করেছেন তৃণমূল প্রার্থী। অভিযোগ খতিয়ে দেখতে ঘটনাস্থলে পৌঁছে গুলির খোল উদ্ধার করে পুলিশ। গৌরী মজুমদারের অভিযোগ যাঁরা গুলি ছুঁড়েছিলেন তাঁদের মধ্যে এক জনকে চিনতে পেরেছেন তিনি। সেই ব্যক্তি স্থানীয় বিজেপি নেতা রঞ্জিৎ মজুমদার।

গুলি চালানোর অভিযোগ ‘জানা নেই’ বলে দাবি করেছে বিজেপি বিধায়ক দিলীপ দাস। প্সহাপাশি অভিযোগ অস্বীকার করে তিনি জানান,  ‘‘আমার কাছে এ রকম কোনও অভিযোগ বা খবর নেই। তা ছাড়া তৃণমূল আমার এখানে কোনও ফ্যাক্টর নয় যে ওদের জন্য চিন্তিত বা এ রকম কোনও ঘটনা ঘটাতে হবে।’’

প্রসঙ্গত, পুরভোটের আগে তৃণমূল নেত্রী সায়নী ঘোষের(Sayoni Ghosh) গ্রেফতারি নিয়ে গত কয়েকদিন ধরে উত্তপ্ত হয়ে উঠেছে ত্রিপুরা।পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠেছে।সোমবার আগরতলায় পৌঁছন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়(Abhishek Banerjee)। সেখানে পৌঁছে তিনি বলেন, ‘‘ত্রিপুরায় নৈরাজ্যের পরিবেশ তৈরি হয়েছে। দমনপীড়নের সব রেকর্ড ভেঙেছে বিজেপি। এ রাজ্যে বিরোধীদের কথা ছেড়েই দিন। আক্রান্ত সাধারণ মানুষ, সংবাদমাধ্যমের প্রতিনিধি। হাসপাতালে রোগী সুরক্ষিত নন। থানায় পুলিশ সুরক্ষিত নন।’’

Related articles

২৪ ঘণ্টা খোলা থাকবে দোকান-অফিস, রাজস্ব ও কর্মসংস্থান বাড়াতে বড় পদক্ষেপ রাজ্যের

রাজ্যের রাজস্ব বৃদ্ধি ও বাণিজ্যের পরিবেশ বদলাতে বড় উদ্যোগ নিল নতুন সরকার। এবার থেকে পশ্চিমবঙ্গে ২৪ ঘণ্টা দোকান,...

শৃঙ্খলাভঙ্গের অভিযোগ! ফিরহাদ-অরূপদের শোকজ করল তৃণমূল কংগ্রেস 

দলের শৃঙ্খলাভঙ্গ এবং দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়ের মতো প্রথম সারির...

অন্নপূর্ণা যোজনায় কাটছাঁট বাজেটে, অর্ধেকেরও বেশি উপভোক্তা বাদ পড়ার আশঙ্কা 

রাজ্য সরকারের পেশ করা নতুন বাজেটে অন্নপূর্ণা যোজনার বরাদ্দ ঘিরে দানা বেঁধেছে তীব্র বিতর্ক। নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের ঢাকঢোল...

পরিকাঠামো উন্নয়নের নামে ভাঁওতা? গঙ্গাসাগর সেতুতে ‘টোকেন’ বরাদ্দ, বিমানবন্দরেও যৎসামান্য! 

বিরাট ঘোষণা, বড় বড় প্রতিশ্রুতি, কিন্তু বরাদ্দের খাতায় চোখ রাখলেই ধরা পড়ছে অন্য ছবি। বিজেপি সরকারের প্রথম বাজেটে...