Tuesday, June 23, 2026

Bcci: শ্রেয়সের তাসের জাদুতে অবাক সিরাজ, ভিডিও পোস্ট বিসিসিআইয়ের

Date:

Share post:

ইতিমধ্যেই টি-২০ সিরিজে নিউজিল্যান্ডকে (New Zealand) হোয়াইটওয়াশ করে সিরিজ ঘরে তুলেছে রোহিত শর্মারা (Rohit sharma)। এবার বৃহস্পতিবার থেকে কানপুরে শুরু টেস্ট। তার আগে ভারতীয় দলের সাজঘরে ফুরফুরে মেজাজে টিম ইন্ডিয়া। ভারতীয় দলের সাজঘরে জাদু দেখালেন শ্রেয়স আইয়র (shreyas iyer)। আর সেই জাদু দেখে হতবাক সতীর্থ মহম্মদ সিরাজ থেকে রুতুরাজ গায়কোওয়াড। আর সেই ভিডিও নিজেদের সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে বিসিসিআই( Bcci)।

বিসিসিআইয়ের সেই ভিডিও প্রকাশ করে লেখে, “তাস নিয়ে এমন জাদু, যা সবার মাথা ঘুরিয়ে দেবে। শ্রেয়স আইয়রের তাসের জাদু দেখে অবাক মহম্মদ সিরাজ।” ভিডিওতে দেখা যাচ্ছে, সাজঘরে সিরাজকে তাসের গোছা থেকে একটি বেছে নিতে বলছেন শ্রেয়স আইয়র। সিরাজ একটি তাস বেছে নেওয়ার পরে ক্যামেরার সামনে সেটি দেখান। ফের তাসের গোছার মধ্যে থেকে সেই তাসটিকেই বার করে দেখান আইয়র। আর সেটা দেখে অবাক মহম্মদ সিরাজ। সেই জাদু উপভোগ করেন দলের আরও দুই সতীর্থ কে এল রাহুল এবং রুতুরাজ।

রইল সেই ভিডিও

আরও পড়ুন:ICC: কেন ২৫ বছর পর পাকিস্তানের মাটিতে চ‍্যাম্পিয়ন্স ট্রফি? জানাল আইসিসি

Related articles

২৪ ঘণ্টা খোলা থাকবে দোকান-অফিস, রাজস্ব ও কর্মসংস্থান বাড়াতে বড় পদক্ষেপ রাজ্যের

রাজ্যের রাজস্ব বৃদ্ধি ও বাণিজ্যের পরিবেশ বদলাতে বড় উদ্যোগ নিল নতুন সরকার। এবার থেকে পশ্চিমবঙ্গে ২৪ ঘণ্টা দোকান,...

শৃঙ্খলাভঙ্গের অভিযোগ! ফিরহাদ-অরূপদের শোকজ করল তৃণমূল কংগ্রেস 

দলের শৃঙ্খলাভঙ্গ এবং দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়ের মতো প্রথম সারির...

অন্নপূর্ণা যোজনায় কাটছাঁট বাজেটে, অর্ধেকেরও বেশি উপভোক্তা বাদ পড়ার আশঙ্কা 

রাজ্য সরকারের পেশ করা নতুন বাজেটে অন্নপূর্ণা যোজনার বরাদ্দ ঘিরে দানা বেঁধেছে তীব্র বিতর্ক। নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের ঢাকঢোল...

পরিকাঠামো উন্নয়নের নামে ভাঁওতা? গঙ্গাসাগর সেতুতে ‘টোকেন’ বরাদ্দ, বিমানবন্দরেও যৎসামান্য! 

বিরাট ঘোষণা, বড় বড় প্রতিশ্রুতি, কিন্তু বরাদ্দের খাতায় চোখ রাখলেই ধরা পড়ছে অন্য ছবি। বিজেপি সরকারের প্রথম বাজেটে...