Wednesday, June 24, 2026

ICC: কেন ২৫ বছর পর পাকিস্তানের মাটিতে চ‍্যাম্পিয়ন্স ট্রফি? জানাল আইসিসি

Date:

Share post:

দীর্ঘ ২৫ বছর পরে পাকিস্তানের ( Pakistan) মাটিতে ফের বসতে চলেছে আইসিসির (Icc) কোনও প্রতিযোগিতা।  শেষ বার ১৯৯৬ সালে বিশ্বকাপ আয়োজন করে ছিল পাকিস্তান। তারপর আর কোন আইসিসির টুর্নামেন্ট হয়নি ওই দেশে। দীর্ঘ ২৫ বছর পর কেন পাকিস্তানকে আন্তর্জাতিক ক্রিকেটের জন্য বাছা হয়েছে, তার ব্যাখ্যা দিল আইসিসি।

পাকিস্তানে ২০২৫ সালে চ্যাম্পিয়ন্স ট্রফি পাওয়া নিয়ে এদিন আইসিসি চেয়ারম্যান বলেন,” এখনও পর্যন্ত যা পরিস্থিতি, তাতে দলগুলোর পাকিস্তানে খেলতে যেতে কোনও সমস্যা হবে না। আমরা গত কয়েক সপ্তাহ ধরে সব দিক দিয়ে বিবেচনা করেই পাকিস্তানে চ্যাম্পিয়ন্স ট্রফি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। যদি বুঝতাম ওখানে সমস্যা আছে, তা হলে ওখানে খেলা দিতাম না। ২০২৫ সাল এখনও অনেক দেরি আছে। আশা করব পাকিস্তান তার মধ্যে নিরাপত্তার যাবতীয় ব্যবস্থা ভালো ভাবে  করে ফেলতে পারবে। আমরা আত্মবিশ্বাসী পাকিস্তান ভাল ভাবে চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজন করতে পারবে।”

তবে চ‍্যাম্পিয়ন্স ট্রফি পাকিস্তানে হওয়া নিয়া একটা প্রশ্ন ঘোরাফেরা করছে, তা হলে ভারত কী অংশগ্রহণ করবে? সেই নিয়ে আইসিসি চেয়ারম্যান বলেন,” ভারত এবং পাকিস্তানের ক্রিকেট সম্পর্ক নতুন করে চালু করার ব্যাপারটা সত্যিই বড় চ্যালেঞ্জ। যেখানে দুই দেশের রাজনৈতিক সম্পর্ক জড়িয়ে রয়েছে, সেখানে আমাদের খুব বেশি কিছু করার নেই। এটুকু আশা করতে পারি, ক্রিকেটের মধ্যে দিয়ে যেন দুই দেশের সম্পর্ক ভাল হয়।”

আরও পড়ুন:Breakfast sports: ব্রেকফাস্ট স্পোর্টস

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...