Sunday, June 28, 2026

Karim Benzema: শাস্তি পেলেন বেঞ্জিমা, এক বছরের জেলের পাশাপাশি জরিমানা ঘোষণা করল ফ্রান্সের আদালত

Date:

Share post:

‘সেক্সটেপ অ্যাফেয়ার’ কান্ডে অবশেষে দোষী সাব্যস্ত হলেন ফ্রান্স ফুটবলার করিম বেঞ্জিমা (Karim Benzema)। এদিন ফ্রান্সের ভার্সেইয়ের ক্রিমিনাল আদালতের সভাপতি বেঞ্জিমাকে এক বছরের জেলের পাশপাশি ৭৫ হাজার ইউরোর জরিমানা ঘোষণা করেন। ২০১৫ সালে ফ্রান্স জাতীয় দলের সতীর্থ ম্যাথিউ ভালবুয়েনার সেক্স টেপ রেকর্ড করে তা ব্ল্যাকমেইল করার অভিযোগ ওঠে করিম বেঞ্জিমার বিরুদ্ধে। আর সেই সংক্রান্ত মামলার শুনানি হয় বুধবার। সেখানেই দোষী সাব্যস্ত হন বেঞ্জিমা।

আর্মেনিয়ার বিরদ্ধে এক প্রীতি ম্যাচের আগেই বেঞ্জিমার বিরুদ্ধে তাঁকে ব্ল্যাকমেল করার অভিযোগ আনেন ভালবুয়েনা। এই অভিযোগ বেঞ্জিমা সম্পূর্ণরূপে উড়িয়ে দিয়ে তিনি নিজের সতীর্থকে সাহায্য করার জন্য তাঁকে সতর্ক করেছিলেন বলে জানান। কিন্তু গত মাসের ২০ তারিখ এই মামলার শুনানি শুরু হয়। রিয়ালের সঙ্গে নিজের চ্যাম্পিয়ন্স লিগে ম্যাচের প্রস্তুতিতে ব্যস্ত থাকা বেঞ্জমা এদিন কোর্টে উপস্থিত না থাকলেও ভালবুয়েনা উপস্থিত ছিলেন। অবশেষে আদালত বেঞ্জিমাকেই দোষী সাব্যস্ত করেন।

আরও পড়ুন:Ajinkya Rahane: নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টে মাঠে নামবেন শ্রেয়স, সাংবাদিক সম্মেলনে জানালেন রাহানে

Related articles

অবৈধভাবে দলীয় প্রতীক-নাম ব্যবহার! জালিয়াতির অভিযোগে ঋতব্রত শিবিরের বিরুদ্ধে থানায় তৃণমূল

দলীয় প্রতীক ও নাম ব্যবহারকে কেন্দ্র করে চরম টানাপড়েন! সম্পূর্ণ বেআইনিভাবে দলের নাম ব্যবহার করার অভিযোগে এবার সরাসরি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে তৃণমূল কর্মীদের উন্মাদনা হুগলিতে

একুশে জুলাইয়ের আগে তৃণমূলে নব উন্মাদনা। কর্মীদের মধ্যে প্রবল উৎসাহ। যারা চলে গিয়েছে, তাদের তোয়াক্কা না করে মমতা...

শোয়েবের দাদার শেষকৃত্যে পহেলগাম-হানার অভিযুক্তরা! তুঙ্গে বিতর্ক

ভারতের মাটিতে পহেলগাম জঙ্গি হামলার মূলচক্রী এবার প্রকাশ্য দিবালোকে, খোদ পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতারের পারিবারিক শোকানুষ্ঠানে! রাওয়ালপিন্ডি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে রাজ্য জুড়ে প্রচার, ময়দানে তৃণমূলের আইটি সেল

একুশে জুলাইকে সামনে রেখে প্রস্তুতিতে নামল তৃণমূলের আইটি সেল। শনিবার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনে আইটি সেলের উদ্যোগে...