Tuesday, March 31, 2026

Oil Prices: জ্বালানির দাম কমাতে ৫ কোটি ব্যারেল তেল ছাড়ার ঘোষণা বাইডেনের

Date:

Share post:

দেশে তেল ও গ্যাসের মতো জ্বালানির মূল্যবৃদ্ধি রুখতে কড়া পদক্ষেপ করলেন আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন। তিনি জানিয়েছেন, আমেরিকার আম জনতার জন্য তেল ও গ্যাসের দাম কমাতে দেশের পেট্রোলিয়াম ভান্ডার থেকে ৫ কোটি ব্যারেল তেল ছাড়া হবে। এর জেরে সে দেশে জ্বালানির দাম অনেকটাই কমবে। পাশাপাশি, এতে বিশ্ব জুড়ে জ্বালানির দামেও প্রভাব পড়তে পারে বলে মনে করছেন অনেকে। তবে এ দেশে তেলের দাম কবে কমবে, তা নিয়ে প্রশ্ন উঠছে।
মঙ্গলবার টুইটারে বাইডেন লিখেছেন, ‘আমেরিকান পরিবারদের জন্য তেল এবং গ্যাসের দাম কমাতে পদক্ষেপের কথা আজ ঘোষণা করছি। আমেরিকাবাসীদের জন্য স্ট্র্যাটেজিক পেট্রোলিয়াম রিজার্ভ থেকে ৫ কোটি ব্যারেল তেল ছাড়বে শক্তি মন্ত্রক, যাতে তেল এবং গ্যাসের দাম কমানো যায়।
বাইডেনের এই সিদ্ধান্তে আমেরিকার সাধারণ মানুষেরা যে স্বস্তি পাবেন বলে মনে করছেন বিশেষজ্ঞরা। গত সাত বছরের মধ্যে আমেরিকায় তেলের দাম বেড়ে সর্বোচ্চ হয়েছে। আমেরিকান অটোমোবাইল অ্যাসোসিয়েশন জানিয়েছে, সোমবার ১ গ্যালন তেলের এরপরই মঙ্গলবার মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন জানিয়ে দিলেন, দেশের পেট্রোলিয়াম ভান্ডার থেকে ৫ কোটি ব্যারেল তেল ছাড়া হবে। বিশেষজ্ঞদের মত, শীতকালের আগে উৎপাদনে ঘাটতি মেটাতে এই অতিরিক্ত তেলের জোগান সহায়ক হতে চলেছে। কিন্তু এখন প্রশ্ন উঠছে আমেরিকার এই পদক্ষেপের জন্য ভারতে কী তেলের দাম কমবে? বিশেষজ্ঞদের মতে, এখনই কোনও প্রভাব পড়বে না। তবে আগামীদিনে বিশ্ব বাজারে তেলের দাম কমার সম্ভাবনা তৈরি হয়েছে। তখন ভারতেও দাম কমতে পারে।কলকাতা-সহ দেশের চারটি মেট্রো শহরেই পেট্রলের দাম প্রতি লিটারে ১০০ টাকা পার করেছে।

Related articles

একইসঙ্গে প্রকাশিত দুই তালিকা! ষষ্ঠ সাপ্লিমেন্টারি লিস্টেও নাম বাদের সংখ্যা নিয়ে ধোঁয়াশা

কখনও মধ্যরাতে আবার কখনও কাউকে কিছু না জানিয়ে, কোন বিজ্ঞপ্তি বা ঘোষণা ছাড়াই সাপ্লিমেন্টারি লিস্ট (Supplementary List) প্রকাশ...

ন্যক্কারজনক! গেরুয়া ঝান্ডায় মোড়া হল নেতাজি মূর্তি

বাংলার মনীষীদের নানাভাবে অপমান করার প্রথা বিজেপির সর্বস্তরে। যখন পদ্মদলের কেন্দ্রীয় নেতৃত্বরাই এই কাজে সিদ্ধহস্ত তখন তো গেরুয়া...

বৃষ্টির মাঝেই গরমের স্পেল দক্ষিণবঙ্গে, এপ্রিলের শুরুতেই দাবদাহের পরিস্থিতি! 

মঙ্গলের সকালে মেঘলা আকাশ, বেলা বাড়তেই ঊর্ধ্বমুখী হবে তাপমাত্রা। হাওয়া অফিস (Weather Department) জানিয়েছে দুপুরের পর কলকাতাসহ (Kolkata)...

রাহুলের পরিবারকে দেওয়া হোক ১ কোটি, ‘ম্যাজিক মোমেন্টস’-এর বিরুদ্ধে এফআইআরের দাবি AICWA-র 

তালসারিতে বাংলা ধারাবাহিক ‘ভোলে বাবা পার করেগা’র শুটিং করতে গিয়ে দুর্ঘটনায় মৃত্যু হয় রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের (Rahul Arunoday...