Monday, June 15, 2026

Dilip Ghosh: বার্নপুরে ত্রিপুরা এফেক্ট, দিলীপ ঘোষকে ঘিরে “খেলা হবে” স্লোগান

Date:

Share post:

পুরভোটের (Municipal Election) আগে পড়শি উত্তর-পূর্বের রাজ্য ত্রিপুরায় (Tripura) গেরুয়া সন্ত্রাস অব্যাহত। বিরোধী তৃণমূলকে (TMC) লক্ষ্য করে বিজেপি (BJP) শাসিত ত্রিপুরায় হামলা-মামলা-গুলি কিছুই বাদ নেই। অন্যায়ভাবে গ্রেফতার করা হয় তৃণমূল যুব সভানেত্রী সায়নী ঘোষকে (Sayani Ghosh) তারই প্রতিবাদে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের (Amit Sah) মন্ত্রকের সামনে তৃণমূল সাংসদদের ধরনায় উত্তাল গোটা দেশ। কিন্তু তৃণমূল সাংসদদের সেই প্রতিবাদ নিয়ে কুরুচিকর ভাষা প্রয়োগ করেছিলেন বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ।

দিলীপের কটাক্ষ ছিল, ”বাড়ি বাড়ি ঘুরে হাততালি কারা দেয়? জানেন তো?” সেই মন্তব্যের পরই এবার এ রাজ্যে তৃণমূলের বিক্ষোভের মুখে পড়লেন দিলীপ ঘোষ। আজ, বুধবার সকালে বার্নপুর বাসস্ট্যান্ডে ”চায়ে পে চর্চা” কর্মসূচিতে যোগ দিয়েছিলেন দিলীপ ঘোষ। তাঁর সঙ্গে ছিলেন বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পালও। সেই সময়ই দিলীপ ঘোষের গাড়ি ঘিরে ‘‘‌খেলা হবে’‌’ স্লোগান দেন তৃণমূল কর্মী-সমর্থকরা। বিক্ষোভ থেকে ‘‘‌দিলীপ ঘোষ মুর্দাবাদ’‌’ স্লোগানও ওঠে। সবমিলিয়ে ত্রিপুরার সন্ত্রাসের প্রতিবাদে উত্তাল গোটা দেশ। আর সেই ত্রিপুরা এফেক্ট এবার বার্নপুরে। দিলীপ ঘোষকে ঘিরে বিক্ষোভ দেখালেন তৃণমূল কর্মীরা।

আরও পড়ুন:Subramanian Swamy to meet Mamata Banerjee: বড় চমক! বিকেলেই মমতার সঙ্গে বৈঠকে বিজেপি নেতা সুব্রহ্মণ্যম স্বামী

Related articles

পিছিয়ে থেকেও দুরন্ত প্রত্যাবর্তন নাকামুরাদের, গ্যালারিতে মন জিতলেন জাপানের সমর্থকরাও

পিছিয়ে থেকেও দুরন্ত প্রত্যাবর্তন, ফিফা বিশ্বকাপে নেদারল্যান্ডসের বিরুদ্ধে কঠিন ম্যাচেও ১ পয়েন্ট ছিনিয়ে নিল জাপান(Japan) । খেলার ফল...

বিজেপিতে টানতে ‘টোপ ও ভয়’, নজর রাখছেন খোদ শাহ! বিস্ফোরক কীর্তি আজাদ 

বিজেপির বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ আনলেন তৃণমূল সাংসদ কীর্তি আজাদ। তাঁর দাবি, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং ভূপেন্দ্র যাদব...

সিআইডি-র পর ইডি: সোমে নিয়োগ মামলায় অভিষেককে তলব

বিজেপি রাজ্যের ক্ষমতায় এসে ক্ষমতার প্রদর্শন করছে বলে দাবি করেছিলেন তৃণমূল ভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় আর অন্যতম...

NCPI-তে যোগ দলত্যাগী সাংসদদের: ব্যাঙের ছাতায় কেন, প্রশ্ন তৃণমূলের

লোকসভায় তৃণমূলের বিরুদ্ধে প্রবল ক্ষোভ দেখিয়ে নিজেদের দল ছেড়ে এনডিএকে সমর্থনের দাবি করেছিলেন সাংসদ কাকলি ঘোষ দস্তিদার। শেষ...