Sunday, April 5, 2026

Farmer Laws: কৃষি আইন প্রত্যাহার নিয়ে আজ বৈঠকে কেন্দ্রীয় মন্ত্রিসভা? 

Date:

Share post:

কেন্দ্রের বিতর্কিত তিনটি কৃষি (Three Farmers Law) আইন নিয়ে সম্ভবত আজ বুধবার বৈঠকে বসতে চলেছে কেন্দ্রীয় মন্ত্রিসভা (Cabinet meeting) । জানা গিয়েছে এদিনই কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে তিনটি কৃষি আইন প্রত্যাহারের প্রস্তাবে সবুজ সঙ্কেত দেওয়া হতে পারে। বুধবারের কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে এই প্রস্তাবে সম্মতি পাওয়া গেলে সংসদের আসন্ন শীতকালীন অধিবেশনে তা প্রত্যাহার করে নেওয়ার জন্য বিলও পেশ করা হতে পারে।

বুধবার নয়াদিল্লির লোককল্যাণ মার্গে প্রধানমন্ত্রীর বাসভবনে নরেন্দ্র মোদির (Prime Minister Narendra Modi) নেতৃত্বে কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠক হওয়ার কথা। ওই বৈঠকে তিন কৃষি আইন রদের প্রস্তাব নিয়ে আলোচনা এবং তা রদ করার বিষয়ে জোরালো সওয়াল করার সম্ভাবনা রয়েছে।

আগামী ২৯ নভেম্বর থেকে সংসদের শীতকালীন অধিবেশন (Winter Session of Parliament) শুরু হবে। বুধবার মন্ত্রিসভার সম্মতি পেয়ে গেলে শীতকালীন অধিবেশন শুরু হতেই তিনটি আইন রদের জন্য একটি বিল আনা হতে পারে ।

বিশেষ সূত্রে জানা গিয়েছে , প্রধানমন্ত্রীর দফতরের সঙ্গে আলোচনার পর ‘কৃষি আইন প্রত্যাহার বিল, ২০২১’ নামে ওই বিলের খসড়াও চূড়ান্ত করে ফেলেছে কৃষি মন্ত্রক। এর পর শীতকালীন অধিবেশনে লোকসভায় সম্ভবত ওই বিলটি পেশ করবেন কৃষিমন্ত্রী নরেন্দ্র সিং তোমর।

Related articles

একদিনে এসআইআরের বলি ২: রিষড়ার পরে কালনায় মৃত্যু বৃদ্ধের

নির্বাচন কমিশনের (Election Commission) এসআইআর প্রহসন কেড়ে নিল আরও এক বাংলার নাগরিকের প্রাণ। সাপ্লিমেন্টারি তালিকায় নাম না থাকায়...

ভবানীপুরে বাড়ির সামনে হামলা! মনোনয়নে বিজেপির অসভ্যতার মুখোশ খুললেন মমতা

বহিরাগত বিজেপির নেতারা বাংলায় যে সংস্কৃতি বয়ে আনছে আদতে তাতে যে বাংলার সংস্কৃতিরই অপমান, একাধিকবার প্রমাণিত হয়েছে। বিরোধী...

গঙ্গায় জমি-বাড়ি-জীবন: ভাঙনে নীরব কেন্দ্র, শাহর জবাব দাবি মমতার

মুর্শিদাবাদ মালদহের একটা বড় অংশ প্রতিবছর চলে যায় গঙ্গা গর্ভে। যে নদীর রক্ষণাবেক্ষণের দায়িত্ব কেন্দ্রের সরকারের বাংলার সেই...

IPL: মিটতে পারে পেস বোলিংয়ের সমস্যা, জোড়া স্বস্তি কেকেআর শিবিরে

আইপিএলের (IPL) শুরুতেই ছন্দহীন কেকেআর(Kolkata Knight Riders)। সোমবার পাঞ্জাব কিংসের বিরুদ্ধে নামার আগে স্বস্তির খবর নাইট শিবিরে। মাথিশা...