Thursday, June 11, 2026

Fire-ultodanga : গভীর রাতে উল্টোডাঙ্গায় ডালের গুদামে বিধ্বংসী আগুন

Date:

Share post:

মঙ্গলবার গভীর রাতে উল্টোডাঙার আরিফ রোডে ডালের গুদামে বিধ্বংসী আগুন লাগে (fire at ultodanga) । গুদামটি সম্পূর্ণ ভস্মীভূত হয়ে গেছে। তবে এখনো পর্যন্ত প্রাণহানির কোনো খবর নেই । প্রত্যক্ষদর্শীদের বিবরণ থেকে জানা গিয়েছে রাত প্রায় সাড়ে তিনটে নাগাদ আগুন লাগে। দমকলে খবর যায় । দমকলের ১২ টি ইঞ্জিনের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এসেছে।

জানা গিয়েছে, রাতে ডালের গুদামে কাজ চলছিল। কাজ চলাকালীন আচমকাই একটি বিস্ফোরণের শব্দ হয়। তারপর আগুন ধরে যায় গুদামে। দাহ্য পদার্থ চারদিকে ছড়িয়ে থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়তে থাকে । প্রাথমিকভাবে কর্মীরাই আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেছিলেন। তার পর দমকলের ইঞ্জিন চলে আসে। কর্মীরা বেরিয়ে আসেন নিরাপদেই।

দমকল সূত্রে জানা গিয়েছে প্রথমে দমকলের ৬ টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছয়। পরে আরও ৬ টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছয়। দমকলের ১২টি ইঞ্জিন প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। কী থেকে আগুন লেগেছে, তা এখনও স্পষ্ট নয়। আগুন লাগার কারণ খতিয়ে দেখছেন দমকল আধিকারিকরা। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে গ্যাস সিলিন্ডার ফেটে আগুন ছড়াতে পারে ।

আগুন নিয়ন্ত্রণে এলেও সম্পূর্ণ গুদামটি ভস্মীভূত হয়ে গিয়েছে বলে জানা গিয়েছে। সেইসঙ্গে এর পাশের আরেকটি গুদামে আগুন ছড়িয়ে পড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গিয়েছে।

 

Related articles

মৃত্যুঞ্জয়ের পরে সায়নীর অবস্থান জানতে চেয়ে পোস্ট যুবনেতা শুভ্রজিতের

যুব তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক মৃত্যুঞ্জয় পালের (Mrityunjay Paul) পরে এবার ১৬ নম্বর ওয়ার্ডের যুব তৃণমূল সভাপতি শুভ্রজিৎ...

ইতিহাসের গৈরিকীকরণের অভিযোগ! প্রধানমন্ত্রীর উপস্থিতিতে বিতর্কিত ‘পশ্চিমবঙ্গ দিবস’ উদ্‌যাপনের তোড়জোড় বিজেপির 

প্রধানমন্ত্রীর উপস্থিতিতে আগামী ২০ জুন রাজ্যজুড়ে ‘পশ্চিমবঙ্গ দিবস’ উদযাপনের প্রস্তুতি শুরু করেছে বিজেপি সরকার। কিন্তু অনুষ্ঠান ঘোষণার পর...

আদালতের নির্দেশকে বুড়ো আঙুল! ফলতায় ফের অভিযুক্তকে হাফ প্যান্ট পরিয়ে রাস্তায় হাঁটাল পুলিশ

আদালত স্পষ্ট জানিয়েছিল, পুলিশ অভিযুক্তদের গ্রেফতার করতে পারে, তাদের বিরুদ্ধে চার্জশিট দিতে পারে, কিন্তু কোনোভাবেই কারও সম্মানহানি করতে...

কৃষকবন্ধুর বিদায়! কেন্দ্রের প্রকল্পে কপালে চিন্তার ভাঁজ বাংলার কৃষকদের

বন্ধ হয়ে গেল রাজ্যের কৃষকদের বড় ভরসা ‘কৃষকবন্ধু’ ও ‘বাংলা শস্য বীমা’ প্রকল্প। বর্তমান রাজ্য সরকার এই দুটি...