Friday, June 12, 2026

Breakfast sports: ব্রেকফাস্ট স্পোর্টস

Date:

Share post:

১) ভারত-নিউজিল‍্যান্ড দ্বিতীয় টেস্টের প্রস্তুতিতে নেমে পড়লেন ভারত অধিনায়ক বিরাট কোহলি। মঙ্গলবার মুম্বইয়ের ক্রিকেট ক্লাব অফ ইন্ডিয়ায় জাতীয় দলের প্রাক্তন ব্যাটিং কোচ সঞ্জয় বাঙ্গারের তত্ত্বাবধানে গা ঘামালেন তিনি।

২) ভারতীয় দলের কোচ রাহুল দ্রাবিড়ের সঙ্গে প্রস্তুতি সারতে মুখিয়ে রয়েছেন প্রথম টেস্টে ভারতের সহ-অধিনায়ক চেতেশ্বর পুজারা। তাঁর মতে, তরুণদের সঙ্গে তাঁর মতো অভিজ্ঞ ক্রিকেটারদেরও অনেক কিছু শেখার আছে দ্রাবিড়ের কাছ থেকে।

৩) চোটের কারণে ভারত-নিউজিল‍্যান্ড টেস্ট সিরিজ থেকে ছিটকে গেলেন কে এল রাহুল । মঙ্গলবার এমনটাই জানান হয় বিসিসিআইয়ের তরফ থেকে। বোর্ডের তরফে জানিয়ে দেওয়া হয় রাহুলের বদলে দলে এলেন সূর্যকুমার যাদব।

৪) দিল্লি ক‍্যাপিটালসের চিন্তাভাবনায় নেই তিনি, নিজেই সেকথা জানালেন আর অশ্বিন। নিজের ইউটিউব চ‍্যানালে অশ্বিন বলেন,আমি দিল্লি ক‍্যাপিটালসের ভাবনায় নেই। আমার মনে হয় শ্রেয়সও নেই তাদের ভাবনায়।

৫) বড় ম্যাচের প্রস্তুতি শুরু হয়ে গেল ইস্টবেঙ্গলের। ‘ডার্বি নিয়ে ভাবনাচিন্তা শুরু করে দিয়েছি’, বললেন লাল-হলুদ কোচ মানোলো দিয়াজ।

আরও পড়ুন:Breakfast news: ব্রেকফাস্ট নিউজ

Related articles

মৃত্যুঞ্জয়ের পরে সায়নীর অবস্থান জানতে চেয়ে পোস্ট যুবনেতা শুভ্রজিতের

যুব তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক মৃত্যুঞ্জয় পালের (Mrityunjay Paul) পরে এবার ১৬ নম্বর ওয়ার্ডের যুব তৃণমূল সভাপতি শুভ্রজিৎ...

ইতিহাসের গৈরিকীকরণের অভিযোগ! প্রধানমন্ত্রীর উপস্থিতিতে বিতর্কিত ‘পশ্চিমবঙ্গ দিবস’ উদ্‌যাপনের তোড়জোড় বিজেপির 

প্রধানমন্ত্রীর উপস্থিতিতে আগামী ২০ জুন রাজ্যজুড়ে ‘পশ্চিমবঙ্গ দিবস’ উদযাপনের প্রস্তুতি শুরু করেছে বিজেপি সরকার। কিন্তু অনুষ্ঠান ঘোষণার পর...

আদালতের নির্দেশকে বুড়ো আঙুল! ফলতায় ফের অভিযুক্তকে হাফ প্যান্ট পরিয়ে রাস্তায় হাঁটাল পুলিশ

আদালত স্পষ্ট জানিয়েছিল, পুলিশ অভিযুক্তদের গ্রেফতার করতে পারে, তাদের বিরুদ্ধে চার্জশিট দিতে পারে, কিন্তু কোনোভাবেই কারও সম্মানহানি করতে...

কৃষকবন্ধুর বিদায়! কেন্দ্রের প্রকল্পে কপালে চিন্তার ভাঁজ বাংলার কৃষকদের

বন্ধ হয়ে গেল রাজ্যের কৃষকদের বড় ভরসা ‘কৃষকবন্ধু’ ও ‘বাংলা শস্য বীমা’ প্রকল্প। বর্তমান রাজ্য সরকার এই দুটি...